Volt & Vector Solutions BD

Volt & Vector Solutions BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Volt & Vector Solutions BD, Commercial and industrial equipment supplier, Motijheel, Dhaka.

ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসরের ইন্টারনাল ফেইলর এবং ডায়াগনসিসএকজন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে প্রায়ই আমাদের এমন সমস্যার ম...
30/03/2026

ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসরের ইন্টারনাল ফেইলর এবং ডায়াগনসিস

একজন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে প্রায়ই আমাদের এমন সমস্যার মুখোমুখি হতে হয় যেখানে ইউনিট চলছে, কিন্তু কাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যাচ্ছে না। আজ এমনই একটি প্র্যাকটিক্যাল কেস শেয়ার করছি।

সমস্যা: ইউনিট চালু করার পর কম্প্রেসর চলছে, কিন্তু ডিসচার্জ ও সাকশন প্রেসারে কোনো পরিবর্তন নেই (Static Pressure)। কম্প্রেসর বডি অতিরিক্ত গরম হচ্ছে কিন্তু ডিসচার্জ পাইপ একদমই স্বাভাবিক।

টেকনিক্যাল পর্যবেক্ষণ ও ডায়াগনসিস:
১. অ্যাম্পিয়ার টেস্ট: দেখা গেল কম্প্রেসরটি রেটেড লোডের (১০ অ্যাম্পিয়ার) তুলনায় অনেক কম (মাত্র ৪.২ অ্যাম্পিয়ার) কারেন্ট নিচ্ছে। এটি নির্দেশ করে যে কম্প্রেসর কোনো মেকানিক্যাল কাজ বা কমপ্রেশন করতে পারছে না।
২. হিট ব্যাকফ্লো: ডিসচার্জ পাইপ গরম না হয়ে বরং সাকশন লাইন বেশি উত্তপ্ত হচ্ছে। এর মানে হলো ইন্টারনাল ভালভ লিকেজের কারণে গরম গ্যাস হাই-সাইড থেকে লো-সাইডে ব্যাকফ্লো করছে।
৩. রেফ্রিজারেন্ট(গ্যাস) শূন্য: যদি কোন লিকেজের কারণে লাইনে গ্যাস শূন্য হয়ে যায়, বা সিস্টেমে বাতাস(Air) বেশি থাকলেও এমন হতে পারে তা অবশ্যই চেক দিয়ে নিতে হবে।
৪. সিদ্ধান্ত: যদি সিস্টেমে রেফ্রিজারেন্ট প্রেসার ঠিক থাকে, মানে সঠিক পরিমাণে চার্জ করা থাকে, তারপরও ১ ও ২ নম্বর পয়েন্ট এ উল্লেখিত আচরণ করে তাহলে এটি একটি পরিষ্কার Pumping Loss বা ইন্টারনাল ভালভ ফেইলর ধরে নিতে হবে। এই অবস্থায় বেশিক্ষণ চালানো মানেই কম্প্রেসর ওয়াইন্ডিং পুড়িয়ে ফেলা।

সমাধান: প্রথমেই রেফ্রিজারেন্টের প্রেসার চেক করে নিতে হবে। যদি প্রেসার ঠিক থাকে তাহলে কম্প্রেসর থেকে সাকশন ও ডিসচার্জ লাইন আলাদা করে কম্প্রেসর চালিয়ে দেখতে হবে পাম্পিং ডাউন/লস (Pumping Loss) হয়েছে কিনা। পাম্পিং ডাউন/লস (Pumping Loss) না হলে এই ধরণের সমস্যায় সিস্টেম ফ্লাশিং করে কোথাও কোন ব্লকেজ আছেকিনা চেক দিয়ে ফিল্টার ড্রায়ার পরিবর্তনকরে ভ্যাকুয়াম করে নতুন করে গ্যাস চার্জ করে সিস্টেম রান/চালু করে দিতে হবে। আর পাম্পিং ডাউন/লস (Pumping Loss) হলে কম্প্রেসর রিপ্লেসমেন্ট এবং ফিল্টার ড্রায়ার পরিবর্তন করাই সবথেকে কার্যকর সমাধান।

আপনার ফ্যাক্টরি বা কমার্শিয়াল ইউনিটে এই ধরণের টেকনিক্যাল সমস্যার সমাধানে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

Volt & Vector Solutions BD ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স ফর ইন্ডাস্ট্রিয়াল মেইনটেন্যান্স।

28/03/2026

Volt & Vector Solutions BD: আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্টনার

স্বাগতম Volt & Vector Solutions BD-তে। আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, মেইনটেন্যান্স সার্ভিস এবং উচ্চমানের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সরবরাহকারী একটি প্রতিষ্ঠান।

আমাদের বিশেষত্ব: আমরা কেবল পণ্য বিক্রি করি না, বরং আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে আপনার কারিগরি সমস্যার সঠিক ডায়াগনসিস এবং দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের প্রধান সার্ভিসসমূহ:

HVAC ও চিলার সিস্টেম: ইন্ডাস্ট্রিয়াল এইচভ্যাক এবং চিলার ইউনিটের কমপ্লিট মেইনটেন্যান্স ও এনার্জি সেভিং সলিউশন।

ওয়াটার প্ল্যান্ট সলিউশন: পিউরিফাইড ওয়াটার প্ল্যান্টের (Purified Water Plant) ডিজাইন, ইরেকশন ও রক্ষণাবেক্ষণ।

এসি ও কুলিং সলিউশন: কমার্শিয়াল এয়ারকন্ডিশনিং সিস্টেমের মেইনটেন্যান্স এবং কুলিং লোড ক্যালকুলেশন।

ইলেকট্রিক্যাল ও কন্ট্রোলিং: কন্ট্রোল প্যানেল ডিজাইন, পিএলসি (PLC) এবং ভিএফডি (VFD) প্রোগ্রামিং ও ট্রাবলশুটিং।

টেকনিক্যাল কনসালটেন্সি: নতুন প্রজেক্ট প্রোফাইল তৈরি বা চলমান কারিগরি সমস্যার বিশেষজ্ঞ পরামর্শ।

আমাদের প্রোডাক্ট লাইন: আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য সেরা মানের সেন্সর, কন্ট্রোলার, ভিএফডি (VFD) এবং অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পার্টস সরবরাহ করে থাকি।

আমাদের লক্ষ্য: ইঞ্জিনিয়ারিং এক্সপার্টনেস এবং সততার মাধ্যমে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা।

Address

Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Volt & Vector Solutions BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share