RE Building Design & Consultancy

RE Building Design & Consultancy So, stay with RE Building Design & Consultancy.

This page means the designing method of construction of buildings and other physical structures.We are providing those modern home plans, arctitural plans, structural plans, plumbing and electrical plans.

08/03/2026

আলহামদুলিল্লাহ তিন ভাইয়ের জন্য তিনটি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ পরিকল্পনা চলছে।
প্রায় ৪০০০ স্কায়ার ফিট এরিয়ার বাড়ি নির্মাণ পরিকল্পনা চলমান,,
লোকেশন: রামচন্দ্রপুর উত্তরপাড়া, বুড়িচং, কুমিল্লা।
মালিক : মীর মুহাম্মদ জজু মিয়া ( অবসর প্রাপ্ত সেনা সদস্য)

"পরিকল্পনায় আধুনিকতা আর নির্মাণে আমাদের নিপুণ শ্রমের ছোঁয়ায়
নতুন বছরে RE Building Design & Consultancy হাত ধরে গড়ে উঠুক আপনার আস্থার ঠিকানা।"
যোগাযোগ ঃ ০১৬০৯৯৯৭৪৭১

#নির্মানকাজ #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ #বিল্ডিং_কন্সট্রাকশন #সিভিলইঞ্জিনিয়ার #রডের_হিসাব

04/03/2026

🏗️ বিল্ডিং নির্মাণে Quality Control কীভাবে করবেন

১️⃣ সঠিক ডিজাইন ও ড্রয়িং ফলো করা
অনুমোদিত স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী কাজ হচ্ছে কিনা নিশ্চিত করতে হবে
কলাম, বিম, স্ল্যাবের রড ডিটেইল ঠিক আছে কিনা যাচাই
পরিবর্তন হলে অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের অনুমোদন নিতে হবে

২️⃣ ভালো মানের উপকরণ ব্যবহার
সিমেন্ট: ফ্রেশ ও ব্র্যান্ডেড হতে হবে
রড: গ্রেড যাচাই (fy 500 ইত্যাদি)
বালি: পরিষ্কার ও কাদামুক্ত
খোয়া: সঠিক সাইজ ও কম ফ্ল্যাকি
প্রয়োজনে ল্যাব টেস্ট (Cube Test, Sieve Analysis, ACV ইত্যাদি)

৩️⃣ সাব-সয়েল ইনভেস্টিগেশন
মাটি পরীক্ষা ছাড়া ফাউন্ডেশন ডিজাইন করা ঝুঁকিপূর্ণ।
যেমন – Cumilla বা অন্যান্য এলাকায় মাটির ধরন ভিন্ন হতে পারে, তাই Soil Test রিপোর্ট অনুযায়ী ফাউন্ডেশন করতে হবে।

৪️⃣ সাইট সুপারভিশন
অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের নিয়মিত ভিজিট
ঢালাইয়ের আগে রড চেক
কংক্রিট মিক্স রেশিও নিশ্চিত করা
ভাইব্রেটর ব্যবহার করে কম্প্যাকশন

৫️⃣ কংক্রিট ঢালাই নিয়ন্ত্রণ
সঠিক মিক্স ডিজাইন (1:1.5:3 বা ডিজাইন মিক্স)
ঢালাইয়ের সময় পানি বেশি দেওয়া যাবে না
কমপক্ষে ৭–১৪ দিন curing নিশ্চিত করা

৬️⃣ রেকর্ড সংরক্ষণ
প্রতিটি ঢালাইয়ের তারিখ
ব্যবহৃত উপকরণের তথ্য
ল্যাব টেস্ট রিপোর্ট
সাইট ইনস্পেকশন নোট

৭️⃣ ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করা
Bangladesh ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত।
তাই BNBC কোড অনুযায়ী ডিটেইলিং (Column-Beam Joint, Stirrup spacing ইত্যাদি) মানা বাধ্যতামূলক

ফ্রি কনসালটেন্সি পাওয়ার জন্য যোগাযোগ - 01609-997471

#সিভিলইঞ্জিনিয়ার #বিল্ডিং_কন্সট্রাকশন #নির্মানকাজ

02/03/2026

⚠️ ডিজাইন ছাড়া বাড়ি নির্মাণের প্রধান ঝুঁকি

১️⃣ কাঠামোগত দুর্বলতা (Structural Failure)
ইঞ্জিনিয়ারিং ডিজাইন ছাড়া কলাম, বিম, ফাউন্ডেশন ও ছাদের সঠিক হিসাব করা হয় না। ফলে—
ভবনে ফাটল দেখা দেয়
ধীরে ধীরে বসে যেতে পারে
বড় ভূমিকম্প বা ঝড়ে ধসে পড়ার ঝুঁকি থাকে
২️⃣ ভূমিকম্পে মারাত্মক ক্ষতি
বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। ডিজাইন ছাড়া নির্মিত ভবনে—
লোড ডিস্ট্রিবিউশন ঠিক থাকে না
কলাম-বিম জয়েন্ট দুর্বল হয়
সামান্য কম্পনেও বড় ক্ষতি হতে পারে
৩️⃣ অতিরিক্ত খরচ (Hidden Cost)
অনেকে মনে করেন ডিজাইন না করলে টাকা বাঁচে, কিন্তু বাস্তবে—
অতিরিক্ত রড ও কংক্রিট নষ্ট হয়
পরে মেরামতে বেশি খরচ হয়
ভুল নির্মাণ ঠিক করতে দ্বিগুণ ব্যয় লাগে
৪️⃣ আইনি ও অনুমোদন সমস্যা
সঠিক আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন না থাকলে—
অনুমোদন (Plan Approval) পেতে সমস্যা হয়
ভবিষ্যতে বিক্রি বা ব্যাংক লোন নিতে জটিলতা তৈরি হয়
৫️⃣ ব্যবহারিক অসুবিধা
ডিজাইন ছাড়া বাড়িতে সাধারণত দেখা যায়—
বাতাস ও আলো কম প্রবেশ করে
রুম প্ল্যান অকার্যকর হয়
পানি নিষ্কাশন ও বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়
✅ কেন ডিজাইন অপরিহার্য?
একটি ভালো ডিজাইন নিশ্চিত করে—
নিরাপদ কাঠামো
সাশ্রয়ী নির্মাণ ব্যয়
ভবিষ্যতের এক্সটেনশন সুবিধা
দীর্ঘস্থায়ী ও আরামদায়ক বাসস্থান
📌 সহজভাবে বললে:

ডিজাইন ছাড়া বাড়ি নির্মাণ মানে নকশা ছাড়া জীবন ঝুঁকির ওপর বিনিয়োগ করা।

ডিজাইন ড্রয়িং প্রয়োজনে-০১৬০৯৯৯৭৪৭১

01/03/2026

🏗️ ছাদের ঢালাইয়ের আগে সতর্কতা — নিরাপদ ভবনের প্রথম শর্ত
ছাদের ঢালাই শুধু একটি কাজ নয়, এটি পুরো বিল্ডিংয়ের শক্তি ও স্থায়িত্বের ভিত্তি।
একটি ছোট ভুল ভবিষ্যতে ফাটল, লিকেজ কিংবা বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে।
✅ ড্রইং অনুযায়ী রড ও শাটারিং যাচাই
✅ সঠিক লেভেল ও সাপোর্ট নিশ্চিত করা
✅ ইলেকট্রিক ও প্লাম্বিং লাইন পূর্ব প্রস্তুত রাখা
✅ মানসম্মত কংক্রিট ও সঠিক মিক্স রেশিও ব্যবহার
✅ ঢালাইয়ের আগে ইঞ্জিনিয়ার দ্বারা ফাইনাল পরিদর্শন
👉 মনে রাখবেন, সঠিক প্রস্তুতি মানেই নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ।
📞 আপনার বিল্ডিং নির্মাণে পেশাদার ডিজাইন ও সুপারভিশনের জন্য আজই যোগাযোগ করুন।
০১৬০৯৯৯৭৪৭১,,,
বিশ্বাসের সাথে গড়ুন নিরাপদ স্থাপনা।

24/02/2026

সাইট ভিজিট,,
রামচন্দ্রপুর, বুড়িচং, কুমিল্লা।
পরিকল্পনায় আধুনিকতা আর নির্মাণে আমাদের নিপুণ শ্রমের ছোঁয়ায়
নতুন বছরে RE Building Design & Consultancy হাত ধরে গড়ে উঠুক আপনার আস্থার ঠিকানা।"
যোগাযোগ ঃ ০১৬০৯৯৯৭৪৭১

#নির্মানকাজ #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ #বিল্ডিং_কন্সট্রাকশন #সিভিলইঞ্জিনিয়ার #রডের_হিসাব

14/02/2026

আমাদের ডিজাইনকৃত ডুপ্লেক্স প্রজেক্টের সাইট ভিজিট 🏠
প্রজেক্ট লোকেশন: রামচন্দ্রপুর উত্তর পাড়া , বুড়িচং , কুমিল্লা।

#আমরা সারা বাংলাদেশ ডিজাইন করে থাকি।জায়গার অবস্থান পরিদর্শন করে ডিজাইন দিয়ে থাকি 🏛️এক তলা ,ডুপ্লেক্স , ত্রিপ্লেক্স ,ও বিভিন্ন আবাসিক ও কমার্শিয়াল বাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Engr Rayhan Ahmed
ফোন : 01609-997471 WhatsApp/imo
আর.ই বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি
👉Contact us: RE Building Design & Consultancy 👇

আমাদের রয়েছে নিজস্ব একদল তরুণ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট :

আমাদের সেবা/সার্ভিস সমূহ_ _ _
@ BNBC code মেনে ডিজাইন করা হয়
☞ স্ট্রাকচারাল ডিজাইন ☞ আর্কিটেক্টচারাল ড্রইং
☞ ইলেকট্রিক্যাল ড্রইং ☞ প্লাম্বিং ড্রইং
☞ ডিজিটাল সার্ভে ☞ সয়েল টেস্ট
☞ পাইলিং ☞ সাইট সুপারভিশন
☞ পৌরসভা ড্রইং ☞ এস্টিমেটিং এন্ড কস্টিং ☞ 3D ডিজাইন। ☞ ইন্টেরিয়র ডিজাইন

#সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ
#রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

03/02/2026

🏗️ ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে তো?
✍️ নিশ্চিত করুন ইঞ্জিনিয়ারি তদারকিতে!
একটি ভবনের নকশা শুধু কাগজে আঁকা কিছু রেখা নয়—
এটি নিরাপত্তা, স্থায়িত্ব ও ভবিষ্যৎ নিশ্চয়তার প্রতিশ্রুতি।
কিন্তু বাস্তবে সেই ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা,
তা নিশ্চিত করবে কে?
🔍 সমাধান: নিয়মিত ইঞ্জিনিয়ার সাইট ভিজিট
আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে—
✔️ স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী কাজ যাচাই
✔️ রড, কংক্রিট ও নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা
✔️ কলাম–বিম–স্ল্যাবের সঠিক অবস্থান নিশ্চিতকরণ
✔️ ত্রুটি শনাক্ত ও তাৎক্ষণিক সমাধান
✔️ ভবিষ্যৎ ঝুঁকি ও অতিরিক্ত খরচ প্রতিরোধ
ইঞ্জিনিয়ারি তদারকি ছাড়া নির্মাণ মানে—
ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ গড়া।
🛡️ নিরাপদ ভবন, নিশ্চিন্ত জীবন
📐 ডিজাইন অনুযায়ী নির্মাণ—আমাদের দায়িত্ব
আজই নিশ্চিত করুন আপনার নির্মাণকাজের গুণগত মান।
কারণ একটি ভুল সিদ্ধান্ত, সারাজীবনের অনুশোচনা হতে পারে।
📞 যোগাযোগ করুন এখনই
01609997471

#নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

02/02/2026

প্রস্তাবিত চারতালা আবাসিক ভবনের সয়েল টেস্ট পর্যবেক্ষণ (০২/০২/২৬)
প্রজেক্ট ধরণঃ G+3
ক্লাইন্ড: কাজী সালাম
লোকেশন : পারুয়ারা , বুড়িচং,কুমিল্লা।

🏗️ আপনার স্বপ্নের ভবন, আমাদের পরিকল্পনায় 🏢
আমরা একটি অভিজ্ঞ ও নির্ভরযোগ্য RE Building Design & Consultancy

আধুনিক ডিজাইন, সঠিক স্ট্রাকচারাল ক্যালকুলেশন এবং মানসম্মত কাজের মাধ্যমে আমরা গড়ে তুলি নিরাপদ ও টেকসই ভবন।

✅ Architectural Design
✅ Structural Design (Residential & Commercial)
✅ Soil Test & Foundation Design
✅ Estimate, Drawing & Supervision
✅ Rajuk / Authority Approval Support

আপনার প্লট ছোট হোক বা বড়—আমরা দেব সেরা সমাধান।
📞 যোগাযোগ করুন আজই
০১৬০৯৯৯৭৪৭১
👉 নির্ভরযোগ্য ডিজাইন | নিরাপদ নির্মাণ | সময়মতো সেবা


#নির্মানকাজ
#বিল্ডিং_কন্সট্রাকশন #সিভিলইঞ্জিনিয়ার

আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনকৃত ডুপ্লেক্স  প্রজেক্টের সাইট পরিদর্শন 🏠(০১-০২-২০২৬)প্রজেক্ট লোকেশন:  রামচন্দ্রপুর উত্তর পা...
01/02/2026

আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনকৃত ডুপ্লেক্স প্রজেক্টের সাইট পরিদর্শন 🏠(০১-০২-২০২৬)
প্রজেক্ট লোকেশন: রামচন্দ্রপুর উত্তর পাড়া , বুড়িচং , কুমিল্লা।
কাজের ধরণ: কলাম কাস্টিং কোয়ালিটি চেকিং
প্রজেক্ট ওনারঃ মোহাম্মদ সোহেল বকশি



#আমরা সারা বাংলাদেশ ডিজাইন করে থাকি।জায়গার অবস্থান পরিদর্শন করে ডিজাইন দিয়ে থাকি 🏛️এক তলা ,ডুপ্লেক্স , ত্রিপ্লেক্স ,ও বিভিন্ন আবাসিক ও কমার্শিয়াল বাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Engr Rayhan Ahmed
ফোন : 01609-997471 WhatsApp/imo
আর.ই বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি
👉Contact us: RE Building Design & Consultancy 👇

আমাদের রয়েছে নিজস্ব একদল তরুণ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট :

আমাদের সেবা/সার্ভিস সমূহ_ _ _
@ BNBC code মেনে ডিজাইন করা হয়
☞ স্ট্রাকচারাল ডিজাইন ☞ আর্কিটেক্টচারাল ড্রইং
☞ ইলেকট্রিক্যাল ড্রইং ☞ প্লাম্বিং ড্রইং
☞ ডিজিটাল সার্ভে ☞ সয়েল টেস্ট
☞ পাইলিং ☞ সাইট সুপারভিশন
☞ পৌরসভা ড্রইং ☞ এস্টিমেটিং এন্ড কস্টিং ☞ 3D ডিজাইন। ☞ ইন্টেরিয়র ডিজাইন

#সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ
#রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

🏗️ ছাদ শাটারিং খুলবেন কবে?⚠️ একটু ভুল সময়—ঝুঁকিতে পুরো ভবন!অনেকেই কাজ তাড়াতাড়ি শেষ করার জন্যকংক্রিট পুরো শক্ত হওয়ার ...
29/01/2026

🏗️ ছাদ শাটারিং খুলবেন কবে?
⚠️ একটু ভুল সময়—ঝুঁকিতে পুরো ভবন!
অনেকেই কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য
কংক্রিট পুরো শক্ত হওয়ার আগেই শাটারিং খুলে ফেলেন—
👉 এটাই ভবনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
মনে রাখবেন ⬇️
🧱 কংক্রিট শক্ত না হলে ভবন কখনোই নিরাপদ নয়।
✅ শাটারিং খোলার সঠিক নিয়ম (Standard Guideline)
🏠 স্ল্যাব / ছাদ
➡️ ১৪ – ২১ দিন পর
📐 বিম (Beam)
➡️ ছোট বিম: ১৪ দিন
➡️ বড় বিম: ২১ দিন বা তার বেশি
🏢 কলাম (Column)
➡️ ২ দিন পর খোলা যায়
🌀 সিঁড়ি (Staircase)
➡️ ১০ – ১৪ দিন পর
💧 Curing কেন এত গুরুত্বপূর্ণ?
কংক্রিটকে শক্ত, টেকসই ও দীর্ঘস্থায়ী করতে
🟢 কমপক্ষে ২৮ দিন নিয়মিত পানি দেওয়া (Curing) বাধ্যতামূলক।
❌ Curing না করলে কী হয়?
▪️ কংক্রিট দুর্বল হয়ে যায়
▪️ ফাটল দেখা দেয়
▪️ ভবনের আয়ু কমে যায়
👉 নিরাপদ ও টেকসই ভবনের জন্য
সবসময় সঠিক ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে কাজ করুন।

🏗️ কলাম ও ইটের দেয়ালের জয়েন্টে হেয়ারলাইন ক্র্যাক – কেন হয়?অনেকেই ভাবেন এটা বড় স্ট্রাকচারাল সমস্যা।বাস্তবে বেশিরভাগ ক্ষেত...
27/01/2026

🏗️ কলাম ও ইটের দেয়ালের জয়েন্টে হেয়ারলাইন ক্র্যাক – কেন হয়?
অনেকেই ভাবেন এটা বড় স্ট্রাকচারাল সমস্যা।

বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কারণগুলো হলো 👇

🔹 Different Material Behavior
▪️ কলাম (RCC) ও ইটের দেয়ালের Expansion–Shrinkage আলাদা
🔹 Poor Bonding
▪️ কলাম Smooth রেখে সরাসরি দেয়াল তোলা
🔹 Chicken Mesh ব্যবহার না করা
▪️ জয়েন্টে Stress Transfer ঠিকমতো হয় না
🔹 Shrinkage Crack
▪️ প্লাস্টার ও মর্টার শুকানোর সময় সংকোচন
🔹 Improper Curing
▪️ পর্যাপ্ত পানি না দেয়া হলে ফাটল দেখা দেয়

✅ কিভাবে এড়ানো যায়?
✔️ দেয়াল তোলার আগে কলাম Roughening
✔️ Column–Wall Joint এ Chicken Mesh
✔️ Standard Mortar Ratio
✔️ Proper Curing নিশ্চিত করা
📌 মনে রাখবেন:
এই হেয়ার ক্র্যাক সাধারণত Structural Risk না,
কিন্তু Ignored করলে ফিনিশিং ও ড্যাম্প সমস্যা বাড়ে।

বিস্তারিত ভিডিও লিংক কমেন্টেস

21/01/2026

🏗️ M20 গ্রেড কংক্রিট কী?

কেন এর গুণগত মান স্ট্রাকচারের জন্য এত গুরুত্বপূর্ণ?

M20 গ্রেড কংক্রিট হলো এমন কংক্রিট, যা
২৮ দিন curing শেষে 20 MPa (N/mm²) শক্তি অর্জন করে।
সাধারণত এর Mix Ratio: 1 : 1.5 : 3
(Cement : Sand : Aggregate)

📌 এই গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়—
🧱 ফাউন্ডেশন / ফুটিং
🏗️ কলাম
🔲 বিম
🏠 স্ল্যাব

❗ গুণগত মান বজায় রাখা কেন এত জরুরি?

👉 কারণ একটি ভবনের নিরাপত্তা, স্থায়িত্ব ও আয়ুষ্কাল সরাসরি কংক্রিটের মানের উপর নির্ভরশীল।

🔴 ফুটিং ও কলাম
পুরো ভবনের লোড বহন করে।
এখানে কংক্রিট দুর্বল হলে—
➡️ Settlement
➡️ Structural crack
➡️ ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি হতে পারে।

🟠 বিম ও স্ল্যাব
লোড ট্রান্সফার ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে।
খারাপ কংক্রিটে দেখা দেয়—
➡️ অতিরিক্ত ফাটল
➡️ Deflection
➡️ পানি চুইয়ে পড়া

⚠️ M20 গ্রেড ঠিক না হলে সম্ভাব্য ক্ষতি
❌ ডিজাইন লোড বহনে ব্যর্থতা
❌ ভূমিকম্পে ঝুঁকি বৃদ্ধি
❌ রডে দ্রুত corrosion
❌ ভবনের আয়ুষ্কাল কমে যাওয়া

✅ মানসম্মত M20 কংক্রিটের জন্য করণীয়
✔ সঠিক Mix Ratio ও Water–Cement Ratio
✔ ভালো মানের নির্মাণ সামগ্রী
✔ Vi****or দিয়ে সঠিক compaction
✔ কমপক্ষে 14–28 দিন curing
✔ প্রয়োজন অনুযায়ী Cube Test

🔑 আমাদের বিশ্বাস

সঠিক ডিজাইন + মানসম্মত কংক্রিট = নিরাপদ ও টেকসই ভবন

📐 RE Building Design and Consultancy
আপনার স্বপ্নের ভবন, আমাদের পেশাদার পরিকল্পনায়।
📞 Contact: 01609997471







Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when RE Building Design & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RE Building Design & Consultancy:

Share