MHA Soil & Foundation Engineering

MHA Soil & Foundation  Engineering সঠিক সয়েল টেস্ট এবং মজবুত ফাউন্ডেশনই একটি স্থায়ী স্থাপনার ভিত্তি।আমরা দিচ্ছি নির্ভুল রিপোর্ট এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং পরামর্শ।আপনার স্বপ্ন গড়ে উঠুক দৃঢ় ভিত্তিতে।

27/05/2026
নিরাপদ  এবং  সাশ্রয়ী  ভবন নির্মাণের জন্য  মাটি  পরীক্ষা  করা  জরুরী কারন মাটি পরীক্ষার মাধ্যমে মাটির  ভার বহন ক্ষমতা পরি...
16/04/2026

নিরাপদ এবং সাশ্রয়ী ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা জরুরী কারন মাটি পরীক্ষার মাধ্যমে মাটির ভার বহন ক্ষমতা পরিমাণ করা যায়।আজকে সাউথ টাউন আবাসিক এলাকায় Nex-N Holdings limited এর একটি ৬ তলা ভবনের মাটি পরীক্ষা সম্পন্ন হয় যার সার্বিক তত্ত্বাবধানে MHA Soil & Foundation Engineering এর সিইও Engr Alamgir Hossain (B.sc In Civil)।

"নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া নিয়ে আসুক। শুভ পয়লা বৈশাখ!"এম এইচ এ সয়েল এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং...
13/04/2026

"নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া নিয়ে আসুক। শুভ পয়লা বৈশাখ!"
এম এইচ এ সয়েল এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ।

মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট (Soil Test)  একটি মজবুত  ভবন নির্মাণের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ। মাটির শক্ত...
07/04/2026

মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট (Soil Test) একটি মজবুত ভবন নির্মাণের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ। মাটির শক্তি এবং ভারবহন ক্ষমতা না জেনে ভবন নির্মাণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই লক্ষ্যে দক্ষিন কেরানীগঞ্জ এর বাঘৈর এলাকা এক ভাইয়ের স্বপ্নের বাড়ি তৈরীর জন্য মাটি পরীক্ষা সম্পন্ন হলো MHA Soil & Foundation Engineering এর তত্ত্বাবধানে আমাদের টেকনিশিয়ান দ্বারা Spt সংগ্রহ করা হচ্ছে । আমাদের নিজস্ব ল্যাবের মাধ্যমে ল্যাব পরিক্ষা সম্পন্ন করবেন আমাদের সিইও Engr Alamgir Hossain।

আমাদের ঠিকানা:
মা সয়েল এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
শেখ জাবেদ আলী কমপ্লেক্স(২য় তলা)
রাজেন্দ্রপুর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা
মোবাইল:০১৬৭১৩৩৪১১৯

Soil Test নিয়ে বিস্তারিত আলোচনা :খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা:✅ N value 2 বা এর কম হলে Ver...
18/03/2026

Soil Test নিয়ে বিস্তারিত আলোচনা :

খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা:
✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
👉 Reff.......BNBC, Soil & Foundation

📢 কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
👉 Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

সুতরাং শুধু মাত্র ৫/৬ হাজার টাকায় কেবল মাত্র অন্যজনের কপি করা রিপোর্টই পাওয়া সম্ভব।
আমাদের রয়েছে নিজস্ব ল্যাব এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী।

আমাদের ঠিকানা:
এম এইচ এ সয়েল এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
শেখ জাবেদ আলি কমপ্লেক্স (২য় তলা)
রাজেন্দ্রপুর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।
মোবাইল :01671-334119

ভবন নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট (Soil Test) একটি অপরিহার্য ও প্রাথমিক ধাপ। একটি দালান কতটা মজবুত হবে ...
07/03/2026

ভবন নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট (Soil Test) একটি অপরিহার্য ও প্রাথমিক ধাপ। একটি দালান কতটা মজবুত হবে এবং কত তলা পর্যন্ত ভার সইতে পারবে, তা সম্পূর্ণ নির্ভর করে মাটির ধারণক্ষমতার ওপর।আজ মুন্সিগঞ্জের চর পানিয়া এলাকায় এক প্রবাসী ভাইয়ের সপ্নের ভবন নির্মাণের উদ্দেশ্যে MHA Soil & Foundation Engineering এর তত্ত্বাবধানে মাটি পরীক্ষা করা হয়েছে।


কেন মাটি পরিক্ষার (সয়েল টেস্ট) করার প্রযোজন হয়?ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপনের জন্য সয়েল টেস্ট করা হয়।মনে...
03/03/2026

কেন মাটি পরিক্ষার (সয়েল টেস্ট) করার প্রযোজন হয়?

ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপনের জন্য সয়েল টেস্ট করা হয়।মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা
যেমন, আবাসিক ভবন, বানিজ্যিক ভবন, স্কুল– কলেজ, মসজিদ – মন্দির, হাস্পাতাল শপিং কমপ্লেক্স ব্রিজ – কালভার্ট, সড়ক মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট,পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা বরগমিটারে ৯–১০ টন থাকে বলে প্রকৌশালীগন

সাধারণত Light Structure (এক দুই তলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না।

এই হাল্কা ভবন গুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য Soil test জরুরী।

মনে রাখবেন Soil test ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া একই কথা।

ইহা ছাড়া ভূনিম্নস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারো পক্ষে সম্ভব না। একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রোকৌশলীর পক্ষে সম্ভব স্থপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন।

আবাসিক ভবন করার জন্যসয়েল টেস্ট শুরুত্ত
নির্মানকাজ শুরুর আগেই, বিশেষত ডিজাইন করার আগেই এটা করা হয়।

কারন ফাউন্ডেশন ডিজাইন এর জন্য এটি একটি অপরিহার্য পূর্বশর্ত। এটার মুল উদ্দেশ্য হলো মাটির

‘বিয়ারিং ক্যাপাসিটি’ বা ‘ভারবহন ক্ষমতা’ নির্ণয় করা। আবার, ফাউন্ডেশনের ধরন সম্পর্কেও সয়েল টেস্ট এর মাধ্যমে ধারণা পাওয়া যায়।

অর্থাৎ, ফাউন্ডেশন শ্যালো বা অগভীর হবে ( যেমনঃ ফুটিং ) নাকি ডিপ বা গভীর হবে ( যেমনঃ পাইলিং ) তা বোঝা যায়।
এই ‘বিয়ারিং ক্যাপাসিটি’ এবং ‘ফাউন্ডেশন টাইপ’ সয়েল টেস্ট রিপোর্টে উল্লেখ থাকে। সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী

ফাউন্ডেশন ডিজাইন করা হয়ে থাকে। এছাড়াও এস.পি.টি., সয়েল টাইপ, স্ট্রাটিফিকেশন, বিভিন্ন টেস্ট রেজাল্ট, বোরিং পয়েন্ট লেআউট ইত্যাদি রিপোর্টে অন্তর্ভুক্ত থাকে।
সয়েল টেস্ট না করলে ফাউন্ডেশন ডিজাইন অসম্ভব। সঠিক ফাউন্ডেশন ডিজাইন না থাকলে স্থাপনা সেটেল করা

বা দেবে যাবার সম্ভাবনা থাকে যা পরবর্তিতে ক্র্যাক বা ফাটল সৃষ্টি করে স্থাপনার জন্য ক্ষতি বা হুমকিস্বরূপ হয়ে দাড়াতে পারে।

আবার যে সব এলাকায় মাটি দুর্বল সেখানে সঠিকভাবে পাইলিং ডিজাইন করার জন্য সয়েল টেস্ট প্রয়োজন।
ভূমিকম্পের প্রভাব প্রতিরোধে সঠিকভাবে পাইলিং করতে হয়।

মাটি পরীক্ষা করাতে চাইলে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।

আমাদের ঠিকানা ঃ মা সয়েল এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং
শেখ জাবেদ আলি কমপ্লেক্স (২য় তলা)
রাজেন্দ্রপুর, দক্ষিণ কেরানিগঞ্জে, ঢাকায়

এম এইচ  এ  সয়েল এন্ড ফাউন্ডেশন  ইঞ্জিনিয়ারিং   পরিবারের পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধ...
21/02/2026

এম এইচ এ সয়েল এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা !!

নিরাপদ আবাসস্থল নির্মানের পূর্বে মাটি পরীক্ষা করা জরুরী কারণ এর মাধ্যমেই মাটির ভালো  মন্দ বুঝা যায়।সেই লক্ষ্যে  আজকে সির...
08/02/2026

নিরাপদ আবাসস্থল নির্মানের পূর্বে মাটি পরীক্ষা করা জরুরী কারণ এর মাধ্যমেই মাটির ভালো মন্দ বুঝা যায়।সেই লক্ষ্যে আজকে সিরাজদিখান, লতব্দীর নতুনচর এলাকায় একটি ৪ তলা ভবনের মাটির নমুনা সংগ্রহ করা হয় MHA Soil & Foundation Engineering এর টেকনিশিয়ানদের মাধ্যমে। বাকী কাজ আমাদের নিজস্ব ল্যাবে সম্পন্ন করা হবে।




টেকসই স্থাপনার প্রথম ধাপ — মাটি পরীক্ষা (Soil Test)একটি স্থাপনার স্থায়িত্ব ও দৃঢ়তা নির্ভর করে তার ভিত্তির উপর, আর সেই ভি...
05/02/2026

টেকসই স্থাপনার প্রথম ধাপ — মাটি পরীক্ষা (Soil Test)

একটি স্থাপনার স্থায়িত্ব ও দৃঢ়তা নির্ভর করে তার ভিত্তির উপর, আর সেই ভিত্তি নির্ভর করে মাটি পরীক্ষার উপর।
সঠিক মাটি পরীক্ষা ছাড়া নির্মাণ পরিকল্পনা কখনোই সম্পূর্ণ হয় না।
এটি জানায় মাটির শক্তি, ঘনত্ব, আর্দ্রতা ও ধারণক্ষমতা— যা নিশ্চিত করে ভবিষ্যতের নিরাপত্তা ও স্থায়িত্ব।

ভিত যত শক্ত, স্থাপনা তত দীর্ঘস্থায়ী — তাই শুরুটা হোক বিজ্ঞানসম্মত মাটি পরীক্ষার মাধ্যমেই।

---------------------------------------
সেই জন্য আজকে মুন্সীগঞ্জ সিরাজদিখানে MHA Soil & Foundation Engineering এর টেকনিশিয়ান এবং আমাদের সিইও Engr Alamgir Hossain এর তত্ত্বাবধানে আজকের মাটি পরীক্ষার একটি অংশ মাটির নমুনা সংগ্রহ করা হলো এবং বাকী কাজটুকু আমাদের ল্যাবে সম্পন্ন করা হবে।
-----------------------------------

Address

Seikh Jabed Ali Complex (2nd Floor) Rajendrapur South Keraniganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHA Soil & Foundation Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share