স্বপ্নবাজ

  • Home
  • স্বপ্নবাজ

স্বপ্নবাজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্নবাজ, Engineering service, .

29/01/2026

প্রেস রিলিজ

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬:

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যকার বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত উপদেষ্টা কমিটির গতকাল (২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) অনুষ্ঠিত সভাকে কেন্দ্র করে একটি বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। এই বিষয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে, এতদ্‌সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোন সুপারিশ চূড়ান্ত হয়নি। এছাড়াও বর্তমান সরকারের মেয়াদে এই রির্পোটের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নাই। কাজেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোন সুযোগ নাই।

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

© সংগৃহীত

06/11/2025

সব মেধাবীকে আমি জিততে দেখিনি...

কিন্তু কোন পরিশ্রমীকে হারতে দেখিনি!

পরিশ্রম করে যান ইনশাআল্লাহ। আপনার সফলতা নিশ্চিত।
#স্বপ্নবাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মান বন্টন ▪️লিখিত পরীক্ষা ( MCQ) : ৯০▪️ভাইভা : ১০
06/11/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মান বন্টন
▪️লিখিত পরীক্ষা ( MCQ) : ৯০
▪️ভাইভা : ১০

🔥প্রাইমারি নিয়োগ সার্কুলার প্রকাশিত 🔥প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ।▪️আবেদন শুরু : ৮ নভেম্বর▪️আবেদন ...
05/11/2025

🔥প্রাইমারি নিয়োগ সার্কুলার প্রকাশিত 🔥
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ।

▪️আবেদন শুরু : ৮ নভেম্বর
▪️আবেদন শেষ : ২১ নভেম্বর
▪️শূন্য পদ : ১০,২১৯টি।

03/11/2025

পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণরূপে সমস্যা মুক্ত নয়। প্রতিনিয়তই সবাই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। #স্বপ্নবাজ

কী করবেন সরকারি চাকরিতে এসে ঘুষ খেয়ে বাড়ি, গাড়ি সন্তানকে অনেক শিক্ষিত করার স্বপ্ন যারা দেখেন?? যদি শেষ বয়সে এমন বেওয়ারিস...
03/11/2025

কী করবেন সরকারি চাকরিতে এসে ঘুষ খেয়ে বাড়ি, গাড়ি সন্তানকে অনেক শিক্ষিত করার স্বপ্ন যারা দেখেন?? যদি শেষ বয়সে এমন বেওয়ারিস হয়ে মরতে হয়, তা না হোক মরার পরেও তো হিসেব দেয়া লাগবে নাকি?

মূল প্রবন্ধ:
-------------------
বাবা মা|রা গিয়েছে এই খবর জানাতে মেয়েকে ফোন করে দেখি সে আমাদের নাম্বার ব্লক করে দিয়েছে। আমাদের অপরাধ অসুস্থ বাবা মেয়েকে একবারের জন্যে দেখতে চেয়েছিল সেটা তাকে কল করে জানিয়েছিলাম।

দেখতে আসলে যদি দায়িত্ব নিতে হয় এই ভয়ে হয়তো দেখতে আসেনি। এখন তো মা|রাই গিয়েছে আর দায়িত্ব নেয়ার ভয় পাবেনা এটা চিন্তা করে মৃ'ত বাবার পরিচিত একজন কে কল করে তার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী কে জানাতে বললাম।

বিশেষ করে তার একমাত্র ছেলে ইমনকে জানানোর কথা বলেছি কারন গতকাল মা|রা যাওয়ার আগে ইমনকে অনেক ডাকছিল।

প্রায় ৪৫ মিনিট পরে সেই পরিচিত জানালো তারা কেউ আসবে না। আমি তাকে আবার বল্লাম ভাই ওনাদেরকে আরেকবার কল দেন ওনাদের কোন খরচ বহন করতে হবেনা আমরাই সকল খরচ বহন করবো। তার পরিবারের কেউ না আসলে এই বৃদ্ধ বাবার লা'শটি কোন পরিচয় ছাড়াই বেওয়ারিশ ভাবে দাফন করতে হবে।

রাত তখন প্রায় ২টা। আমরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লা'শ নিয়ে অপেক্ষা করছি রাত ৮ থেকে, অন্তত এই বৃদ্ধ বাবাকে যেন বেওয়ারিশ লা'শ হিসেবে দাফন করতে না হয়। এদিকে হাসপাতাল থেকে আমাদেরকে দ্রুত লা'শ নিয়ে যাওয়ার কথা বলছে। আমরা যদি সেই মুহূর্তে লা'শ গ্রহণ করতাম তখন তার ডে'ড সার্টিফিকেট তৈরি হতো বেওয়ারিশ হিসাবে, কারন আমরা তার আইনগত কোন অভিভাবক না।

আবার তার সেই পরিচিত লোক কে ফোন দিলে সে বলল তার পরিবারের কেউ আর ফোন ধরছে না।

আমরা যখন এই অবস্থায় কি করবো বুঝতে পারছিলাম না, ঠিক সেই মুহূর্তে একজন ফোন করে বলল সে মৃ'ত ব্যক্তির ভাই এবং সে হাসপাতালে আসতেছেন। আমাদের মধ্যে কিছুটা আশার সঞ্চারণ হলো, এবং সে সর্বোপরি হাসপাতালে আসলেন। আমরা তার জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখলাম তারা আপন ভাই, তবে সে তার ভাইয়ের লা'শ নিয়ে যেতে চাচ্ছেন না।

এরপরে আমরা তার ভাইকে সাথে নিয়ে আজ সকাল ১১ টার সময় আজিমপুর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করি। আল্লাহর কাছে হাজার সুক্রিয়া শেষপর্যন্ত তাকে বেওয়ারিশ ভাবে না, তার নাম পরিচয় সহ-ই দাফন করতে পেরেছি।

তবে এই অমানবিক ঘটনার স্বাক্ষী হওয়ার পর থেকে আমাদের নিজেদের কে মানুষ বলে দাবি করতে লজ্জা হচ্ছে, কারন একটা প'শুও যদি মা'রা যায় তখন অন্য পশুরা তাকে দেখতে আসে।

এই বৃদ্ধ বাবা করোনার আগে একটি দোকান করে তার সংসার চালাতো এরপরে সে অসুস্থ হওয়ার কারনে সংসারে আর কোন টাকা দিতে পারতোনা। টাকা না দিতে পারার কারনে তাকে আর তার পরিবারের কেউ দেখতে পারতোনা। এরপর থেকেই তার জীবন কাটাতে হয় রাস্তায় ঘুরে ঘুরে। এই বৃদ্ধ বাবা আমাদের 'ভালো কাজের হোটেল' এর কমলাপুর শাখায় প্রতিদিন খাবার খেতেন, আর থাকতেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। অসুস্থতার জন্যে তার রাস্তাঘাটে থাকতে কষ্ট হওয়ার কারনে সে গত ৬ মাস যাবত আমাদের বৃদ্ধাশ্রম আপন ঘরে ছিলেন। তার মতন এরকমের আরও প্রায় ৩০ জন বৃদ্ধ মা-বাবা আছেন আমাদের এখানে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে আল্লাহ জানেন।

~ আরিফুর রহমান শিহাব
ফলো: Falah - ফালাহ।

29/10/2025

শুনেন,
সরকারি চাকরির স্বপ্ন দেখেন?

সামনে সরকারি চাকরির যত সার্কুলার হবে তার ৬৫% এর বেশি অফিস সহকারী কাম-কম্পি: মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক পদের। আর ১১-২০ গ্রেড অন্যান্য মিলে কমপক্ষে ৮০% এ দাড়াবে।

আর সেজন্য যাদের অন্তত ১টা সরকারি চাকরি পাওয়ার ইচ্ছে আছে, তারা
কম্পিউটার শিখেন, সাঁটলিপি শিখেন, অন্যান্য টেকনিক্যাল কাজ শিখেন, ড্রাইভিং শিখেন।

রিটেনের জন্য:
(১) বাগধারা, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বানান/ বাক্য শুদ্ধি, বিপরীত শব্দ, কারক-বিভক্তি, সমাস, সমার্থক শব্দ, বিগত সালের সাহিত্য প্রশ্নোত্তর ১০০-৫০০ করে প্রশ্নোত্তর বার বার পড়ে শিখে ফেলেন + গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ (যেগুলো সময়ে সময়ে ট্রেন্ডিং হয়)
(২) ইডিয়ম, প্রিপজিশন, কারেকশান, ট্রান্সলেশন, ভয়েস, জেন্ডার, নাম্বার, আর্টিকেল, ট্রান্সফর্মেশন, এগুলো ১০০-৫০০ করে বাছাই করা বার বার পড়ে শিখে ফেলেন + গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ (যেগুলো সময়ে সময়ে ট্রেন্ডিং হয়)।
(৩) লাভ-ক্ষতি, ঐকিক, মুনাফা, শতকরা, পরিমাপ, বয়স, অনুপাত, মান নির্ণয়, উৎপাদক, ত্রিকোণমিতি, জ্যামিতির সংজ্ঞা এগুলোর সবমিলে ১৫০-২০০ ম্যাথ চর্চা করে আয়ত্ম করেন।
(৪) জিকে + কম্পিউটার প্রিভিয়াস + সাম্প্রতিক পত্রিকা দেখে চর্চা করেন।

প্রিলির জন্য:
১১-২০ গ্রেডের প্রিলির জন্য জব সলুশন পড়েন, গুরুত্বপূর্ণ টপিকের বিসিএস, নন-ক্যাডার প্রশ্ন ব্যাংক থেকে তথ্য নোট করেন।

কম পড়েন ভালোভাবে পড়েন, বার বার পড়েন।

মনে রাখবেন: সবাই ভালো পড়া পারতে পারে, কিন্তু সবাই ভালো গাইডলাইন/ বোঝাতে পারেনা।

ইনশাহ’আল্লাহ। আপনার সফলতা আসবেই।

© মোহাম্মদ শাকিব খান

১১-২০ গ্রেডের চাকরির রিটেন + প্রিলির ”এক কথায় প্রকাশের” পূর্ণাঙ্গ নোট।এই নোট ভালোভাবে আয়ত্ম করতে পারলে যেকোনো পরীক্ষায় ৩...
23/10/2025

১১-২০ গ্রেডের চাকরির রিটেন + প্রিলির ”এক কথায় প্রকাশের” পূর্ণাঙ্গ নোট।
এই নোট ভালোভাবে আয়ত্ম করতে পারলে যেকোনো পরীক্ষায় ৩/৪/৫ মার্ক কমন পাওয়া যাবে। ইনশাহ’আল্লাহ।
এর বাইর আর কিছু পড়াও লাগবে না। ইনশাহ’আল্লাহ

এক কথায় প্রকাশের বিস্তৃতি অনেক বড়, সেই হিসেবে বলা যায় এগুলো অনেক ক্ষেত্রে কম হবে। তবে এখানের গুলো বাছাইকৃত গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় কমনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।

এই ছবির উক্তিটি হলো:*"প্রচুর টাকা আপনাকে ধনী করতে পারবে না, মানি ম্যানেজমেন্ট আপনাকে ধনী করবে।"*  — *সাহরোজ ফারদি*এটি এক...
11/10/2025

এই ছবির উক্তিটি হলো:

*"প্রচুর টাকা আপনাকে ধনী করতে পারবে না, মানি ম্যানেজমেন্ট আপনাকে ধনী করবে।"*
— *সাহরোজ ফারদি*

এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সচেতনতা বিষয়ক বক্তব্য। এখন এর বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

---

🔍 *উক্তিটির অর্থ কী?*

অনেক মানুষ ভাবে, ধনী হতে হলে শুধু *অনেক টাকা* দরকার। কিন্তু বাস্তব হলো:

- শুধু *বেশি আয়* করলেই ধনী হওয়া যায় না।
- যদি আয় করা টাকা *ঠিকভাবে ব্যবস্থাপনা* করতে না পারেন, তাহলে সেই টাকা *নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে।*
- অর্থাৎ, *টাকা কামানো* গুরুত্বপূর্ণ হলেও, *টাকা ব্যবহারের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ* আরও বেশি গুরুত্বপূর্ণ।

---

💡 *উদাহরণ দিয়ে বুঝুন:*

1. একজন মানুষ মাসে ২ লাখ টাকা আয় করেন, কিন্তু সবই খরচ করে ফেলেন।
2. আরেকজন মাসে ৩০ হাজার টাকা আয় করেন, কিন্তু তার থেকে ১০ হাজার টাকা *বিনিয়োগ বা সঞ্চয়* করেন।

➤ *২য় ব্যক্তিই দীর্ঘমেয়াদে ধনী হয়ে উঠতে পারেন*, কারণ তার *টাকার সঠিক ম্যানেজমেন্ট* আছে।

---

🛠️ *"মানি ম্যানেজমেন্ট" বলতে কী বোঝায়?*
- বাজেট তৈরি করা
- অপ্রয়োজনীয় খরচ কমানো
- সঞ্চয় করা
- বিনিয়োগ করা (যেমন: শেয়ার, সোনায়, জমি, ব্যবসা)
- ঋণ নিয়ন্ত্রণে রাখা

---

✅ *উপসংহার:*
এই উক্তির মূল শিক্ষা হলো —
*"টাকার পরিমাণ নয়, টাকার ব্যবস্থাপনাই আসল।"*
আপনি যদি আয় যতই করেন না কেন, সেটা *ঠিকভাবে ব্যবহার না করলে ধনী হওয়া সম্ভব না।*

দিনে দায়িত্ব, রাতে স্বপ্নক্লান্ত শরীর নিয়েও এক সিকিউরিটি গার্ড বসে আছে বই নিয়ে।কারণ স্বপ্নের জন্য কোনো অজুহাত চলে না, চল...
07/09/2025

দিনে দায়িত্ব, রাতে স্বপ্ন
ক্লান্ত শরীর নিয়েও এক সিকিউরিটি গার্ড বসে আছে বই নিয়ে।
কারণ স্বপ্নের জন্য কোনো অজুহাত চলে না, চলে শুধু চেষ্টা।

তোমরা তো অনেক এগিয়ে আছো, তাই আজই নিজের প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে যাও।
স্বপ্ন একদিন সত্যি হবেই যদি তুমি হাল না ছাড়ো।

© - মো. নাজমুল আহসান ঈসা

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত AI দুনিয়ায় রাজত্ব করবে এই ৫০টি টুল! 👇১. এআই অ্যাসিস্ট্যান্ট ও চ্যাটবট (AI Assistants & Chat...
17/08/2025

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত AI দুনিয়ায় রাজত্ব করবে এই ৫০টি টুল! 👇

১. এআই অ্যাসিস্ট্যান্ট ও চ্যাটবট (AI Assistants & Chatbots)

- ChatGPT: https://chat.openai.com
- Google Gemini: https://gemini.google.com
- Claude: https://claude.ai
- Grok (X): https://grok.x.ai
- Perplexity AI: https://www.perplexity.ai
- AIinBangla: https://aiinbangla.com (learning assistant in bangla)

২. ভিডিও ও ছবি তৈরি (Video & Image Generation)

- Synthesia (ভিডিও): https://www.synthesia.io
- Google Veo (ভিডিও): https://deepmind.google/technologies/veo/
- OpusClip (ভিডিও এডিটিং): https://www.opus.pro
- Midjourney (ছবি/আর্ট): https://www.midjourney.com
- GPT-4o (ছবি/টেক্সট): https://openai.com/index/hello-gpt-4o/

৩. ভয়েস ও মিউজিক তৈরি (Voice & Music Generation)

- ElevenLabs (ভয়েস): https://elevenlabs.io
- Murf (ভয়েস): https://murf.ai
- Suno (মিউজিক): https://suno.com
- Udio (মিউজিক): https://www.udio.com

৪. লেখালেখি ও সামারি (Writing & Summarization)

- Grammarly: https://www.grammarly.com
- QuillBot: https://quillbot.com
- Rytr: https://rytr.me
- Sudowrite: https://www.sudowrite.com
- Sourcely (সাইটেশন): https://www.sourcely.net
- AI Blaze (সাইটেশন): https://aiblaze.com/citation-generator
- Citation Machine: https://www.citationmachine.net
- MyBib: https://www.mybib.com
- SciSpace Citation Generator: https://typeset.io/citation-generator
- Scribbr Citation Tool: https://www.scribbr.com/citation/generator/
- Trinka AI (একাডেমিক রাইটিং): https://www.trinka.ai
- Scite AI (স্মার্ট সাইটেশন): https://scite.ai

৫. কোডিং, ভাইভ কোডিং ও ডেভেলপার টুলস (Coding & Developer Tools)

- GitHub Copilot: https://copilot.github.com
- DeepSeek: https://deepseek.com
- Cursor: https://cursor.sh
- Lovable (অ্যাপ বিল্ডার): https://lovable.dev
- v0 by Vercel (UI কোড): https://v0.dev
- Bolt.new: https://bolt.new
- Greta by Questera: greta.questera.ai - আমি এইটা ইউজ করছি কয়েকদিন যাবত - সো ফার সো গুড!

৬. প্রোডাক্টিভিটি ও ম্যানেজমেন্ট (Productivity & Knowledge Management)

- Fathom (মিটিং নোট): https://fathom.video
- Notion Q&A: https://www.notion.so/product/ai
- NotebookLM (রিসার্চ): https://notebooklm.google
- Guru: https://www.getguru.com
- Reclaim: https://reclaim.ai
- Clockwise: https://www.getclockwise.com
- Gamma (প্রেজেন্টেশন): https://gamma.app

৭. অটোমেশন (Automation & App Builders)

- Zapier: https://zapier.com
- Gumloop: https://www.gumloop.com
- n8n: https://n8n.io
- Manus: https://www.manus.ai

৮. সার্চ ও ব্রাউজিং (Search & Browsing)

- Google AI Mode: https://google.com
- ChatGPT Search: https://chat.openai.com
- Perplexity AI: https://www.perplexity.ai

৯. গ্রাফিক ডিজাইন (Graphic Design & Presentations)

- Canva Magic Studio: https://www.canva.com/magic
- Looka (লোগো): https://looka.com
- Copilot for PowerPoint: https://www.microsoft.com/en-us/microsoft-365/copilot-for-work

১০. ইমেইল, সিভি ও মার্কেটিং (Email, Resume & Marketing)

- Hubspot Email Writer: https://www.hubspot.com/ai-tools/email-writer
- Fyxer: https://fyxer.ai
- Shortwave (ইমেইল): https://www.shortwave.com
- Teal (সিভি): https://www.tealhq.com
- Kickresume (সিভি): https://www.kickresume.com
- AdCreative: https://www.adcreative.ai
- NShamimPRO (মার্কেটিং উইথ এআই): https://nshamimpro.com
- AirOps: https://www.airops.com

ছাত্রছাত্রই ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিছু BONUS টুলস:

- Descript (ভিডিও/অডিও এডিটিং): https://www.descript.com
- Deep Research (একাডেমিক সার্চ): https://deepresearch.com
- Google AI Studio: https://aistudio.google.com

আমি চেষ্টা করেছি ফ্রি টুলগুলো (অন্তত ফ্রি ক্রেডিট দেয় এমন) কভার করতে এই পোস্টে, সুতরাং সেভ করে রাখুন। আপনি ফলো করলে বা শেয়ার করলে এই চেষ্টাটা কাজে আসবে :)

#এআই #দরকারীঅ্যাপস #প্রোডাক্টিভিটি #ফ্রিল্যান্সিং
Courtesy :

A conversational AI system that listens, learns, and challenges

Address


Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নবাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নবাজ:

  • Want your business to be the top-listed Equipment Service?

Share