Prepaid Meter Support

Prepaid Meter Support আমরা প্রি-পেমেন্ট মিটার সম্পর্কিত সকল প্রশ্নউত্তর এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি।

07/11/2022

আপনার বাসার বিদ্যুতের স্মার্ট অথবা প্রি-পেইড মিটারে কি বেশী টাকা কাটছে?

স্মার্ট প্রি-পেইড মিটারের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক মিটারের জন্য আলাদা আলাদা নিউট্রাল থাকতে হবে। যদি একটি মিটারের আউটগোয়িং নিউট্রাল অন্য কোন মিটারের নিউট্রাল হিসাবে ব্যবহার হয় তাহলে দুই মিটার থেকেই টাকা কাটবে।

কিভাবে বুঝবেন আপনার মিটারটি কমন নিউট্রালে কানেক্ট কিনা ?

প্রথমে আপনার বাসার সব বৈদ্যুতিক সুইচ বন্ধ করে দিন, একটি এলইডিও যেন না জ্বলে ( মেইন সুইচ বা কাটআউট বন্ধ করবেন না)। প্রত্যেক মিটারের সংযুক্ত লোড দেখার জন্য একটি কোড আছে সেটি মিটারে প্রেস করুন।
একেক কোম্পানির মিটারের একেক রকমের কোড, মিটার যখন ইন্সটল করবেন তখন মিটারের সাথে একটা করে ম্যানুয়াল দিয়ে যাবে সেই ম্যানুয়ালে লোড বা এম্পিয়ার চেক করার কোডগুলো পেয়ে যাবেন।

#ফলাফল
মিটারের স্ক্রিনে যদি ০০ লেখা দেখা যায় অথ্যাৎ কোন সংখ্যা না আসে তাহলে বুঝতে হবে আপনার মিটার সঠিক রিডিং দিচ্ছে। কিন্তু মিটারের স্ক্রিনে যদি কোন সংখ্যা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার বাসার বাইরেও আপনার মিটার ব্যবহার হচ্ছে। এই পরীক্ষাটি সন্ধ‌্যার পরে করলে সঠিক হবে।

# এক্ষেত্রে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা আপনার বাসার ওয়্যারিং ঠিক করাই একমাত্র সমাধান।

07/11/2022

বিদ্যুৎ বিভাগ নির্মিত বিজলী "কার্টুন ও এ্যনিমেশন"

বিদ্যুৎ শক খেলে কি করবেন?১। যদি বিদ্যুতের তারে লেগে থাকে তবে ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বি...
07/11/2022

বিদ্যুৎ শক খেলে কি করবেন?

১। যদি বিদ্যুতের তারে লেগে থাকে তবে ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না। নইলে আপনিও বিপদে পড়ে যাবেন।

২। দ্রুত তাকে বালিশ ছাড়া, কাপড় চোপড় খুলে (যথা সম্ভব) মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।

৩। মূখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উলটে গিয়েছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উলটে থাকলে মূখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মূখ খোলা অবস্থায় মূখে মূখ লাগিয়ে ফুঁ দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং, মাউথ টু মাউথ)। প্রতি মিনিটে আনুমানিক ২০ বার।

৪। একই সাথে বুকের ঠিক মাঝখানে একটু বায়ে (যেখানে হার্ট থাকে) হাতের তালুর গোড়ালি দিয়ে একটু ধাক্কা (ব্লো) দিন। এরপর ডান হাতের উপর বা হাত রেখে ১-২-৩-৪.... ১-২-৩-৪ এভাবে চাপ দিতে থাকুন। এটা মিনিটে ৭২ বারের মত করতে হয়। অর্থাৎ ঘড়ির কাটার টিক টিক এর চেয়ে একটু বেশি।

৪ ও ৩ এর অনুপাত হবে ৪ঃ১। অর্থাৎ ৪ বার বুকে চাপ দিয়ে (Cardiac message) একটু গ্যাপ এবং সেই গ্যাপে ১বার ফুঁ দিতে হবে। ৩ ও ৪ কে একসাথে বলা হয় CPR (Cardiopulmonary resuscitation)। এটি আরও অনেক ক্ষেত্রেই একটি জীবন রক্ষাকারী পদ্ধতি।

৫। ৩ ও ৪ পদ্ধতি ৫/৭ মিনিটের মত করে পালস, হার্ট সাউন্ড (যদি সম্ভব হয়), শ্বাস প্রশ্বাস দেখুন। যদি ফিরে আসে তবে বন্ধ করুন। আর ফিরে না এলে আবার ৩, ৪ রিপিট করুন।

৬। হাত, পা, শরীর হালকা মেসেজ করে দিতে পারেন।

৭। সব ঠিকঠাক হয়ে গেলে পানি, খাবার স্যালাইন, দুধ, ডাবের পানি এসব খেতে দিন।

৮। যেখানে বিদ্যুতের তার লেগেছে এবং যেখানে মাটিতে পা লেগেছে,সেখানে কোন কাটা/ পোড়া আছে কিনা দেখে নিন। এছাড়াও অন্যান্য জায়গাতেও আঘাত লাগতে পারে। সেসব দেখে নিন। ড্রেসিং করে দিন স্যাভলন দিয়ে। এমন থাকলে অবশ্যই পরবর্তী চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে হবে।

নিরাপদ থাকুন, সুস্থ্য থাকুন।

Linyang SM150 Palli Bidyut Prepaid meter all short codes..
04/11/2022

Linyang SM150 Palli Bidyut Prepaid meter all short codes..

CL710K1 Palli Bidyut off Line Prepaid Meter Important some code's০০৭. টাকার পরিমান০০৯. বর্তমান মাসের ব্যাবহারকৃত ইউনিট০০...
04/11/2022

CL710K1 Palli Bidyut off Line Prepaid Meter Important some code's

০০৭. টাকার পরিমান
০০৯. বর্তমান মাসের ব্যাবহারকৃত ইউনিট
০০১. মোট ব্যাবহারকৃত ইউনিট
১০০. বিদ্যুতের মুল্যহার
০০৫. সিকুয়েন্স
০০৮. ইমারজেন্সি ব্যালেন্স
০৮১. সবশেষ রিচার্জ টাকার পরিমান

Inhemeter DDS1513 Prepaid Meter Short Code's
03/11/2022

Inhemeter DDS1513 Prepaid Meter Short Code's

Shenzhen Star পল্লি বিদ্যুত এর প্রি-পেমেন্ট মিটারের সকল তথ্য দেখার জন্য শর্ট কোড লিস্ট।
03/11/2022

Shenzhen Star পল্লি বিদ্যুত এর প্রি-পেমেন্ট মিটারের সকল তথ্য দেখার জন্য শর্ট কোড লিস্ট।

যেসব কারনে  #প্রিপেইড মিটারে বিল বেশি আসেতে পারে।পোস্ট-পেইডের তুলনায় প্রিপেইড মিটারে বিল বেশি আসার কোনও কারণ নেই, তবে টে...
02/11/2022

যেসব কারনে #প্রিপেইড মিটারে বিল বেশি আসেতে পারে।

পোস্ট-পেইডের তুলনায় প্রিপেইড মিটারে বিল বেশি আসার কোনও কারণ নেই, তবে টেকনিক্যাল কিছু কারণে বিল বেশি আসতে পারে, গ্রাহকের বাসা বাড়ির ওয়ারিং-এ কোনও ত্রুটি থাকলে বিল বেশি আসতে পারে। যেসব কারণে বিল বেশি আসার সম্ভাবনা থাকে।

গ্রাহকের বাসার ওয়্যারিং এ যদি ত্রুটি থাকে এবং নিউট্রাল লাইন যদি কমন থাকে, তবে সেই লাইনের বিল যোগ হবে। ফলে বিল বেশি দেখাবে।
কোনও বহুতল ভবনের সব নিউট্রাল যদি এক থাকে; আর্থিং এর তার, আইপিএস এর নিউট্রাল, সোলারের নিউট্রাল, জেনারেটরের নিউট্রাল, চেঞ্জওভার এর নিউট্রাল যদি মেইন সুইচের নিউট্রালের সঙ্গে থাকে এবং কোনও সাইট কানেকশনের নিউট্রাল যদি লোড সাইটের নিউট্রালে থাকে, তবে বিল বেশি আসতে পারে।

ডিপিডিসি পরিবাগ এলাকার প্রিপেইড মিটার। মিটার সর্ম্পকে কিছু জানতে চাইলে কমেন্ট করুন।
02/11/2022

ডিপিডিসি পরিবাগ এলাকার প্রিপেইড মিটার। মিটার সর্ম্পকে কিছু জানতে চাইলে কমেন্ট করুন।

Wasion Smart Prepayment Meter short code's
01/11/2022

Wasion Smart Prepayment Meter short code's

মতিঝিল, মাতুয়াইল, শ্যামপুর আওতাভুক্ত এলাকার মিটারের জন্য প্রযোজ্য।এমন আরো সব জরুরী ইনফরমেশন পেতে পেইজটিকে লাইক করে সাথে ...
01/11/2022

মতিঝিল, মাতুয়াইল, শ্যামপুর আওতাভুক্ত এলাকার মিটারের জন্য প্রযোজ্য।

এমন আরো সব জরুরী ইনফরমেশন পেতে পেইজটিকে লাইক করে সাথে থাকুন, কিছু জানতে চাইলে কমেন্ট করুন, ইনবক্স করুন সর্বদা চেষ্টা করবো সাহায্য করার।

Address

All DPDC, DESCO Area
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prepaid Meter Support posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share