সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন তথ্য

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন তথ্য

সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন তথ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন তথ্য, Dhaka.

ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে—বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা...
04/02/2026

ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে—
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর, ইলেকট্রিক্যাল ও মেকানিকাল) পদের আগামী ৬ তারিখে নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে আগামীকাল “লং মার্চ টু পানি ভবন, ঢাকা” কর্মসূচি পালন করা হবে।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে, পানি ভবনে গিয়ে কী কী করণীয় হবে এবং কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে— সে বিষয়ে আলোচনার জন্য
আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে ডুয়েট সেকেন্ড ক্যাম্পাসে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই সভা থেকেই আগামীকালের লং মার্চ টু পানি ভবন কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করা হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পদে যাদের পরীক্ষা রয়েছে, তাদের সকলকে নির্ধারিত সময়ের মধ্যে ডুয়েট সেকেন্ড ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
👉 বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে—
আগামীকাল লং মার্চ টু পানি ভবন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে পরীক্ষা স্থগিত করা কোনোভাবেই সম্ভব হবে না।
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি—
যতক্ষণ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত না করবে এবং ওয়েবসাইটে আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পানি ভবনেই অবস্থান করবো, ইনশাআল্লাহ।
অতএব, আগামীকাল লং মার্চ টু পানি ভবন কর্মসূচি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
🔹 যারা আগামীকাল লং মার্চে অংশগ্রহণ নিশ্চিত করবেন, তারা অনুগ্রহ করে
আজ বিকাল ৪:০০ টার মধ্যে আমাকে ইনবক্সে আপনার নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে কনফার্ম করুন।
অংশগ্রহণকারীর সংখ্যার ভিত্তিতেই বাসের ব্যবস্থা চূড়ান্ত করা হবে।
🔹 উল্লেখ্য, কমপক্ষে ৫০০–১০০০ জন শিক্ষার্থী (ছেলে-মেয়ে) একযোগে পানি ভবন ঘেরাও না করলে পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত হবে না।
🔹 যারা গাজীপুরের বাইরে অবস্থান করছেন অথবা বর্তমানে ঢাকায় রয়েছেন, তাদের জন্য পরবর্তী নোটিশে জানিয়ে দেওয়া হবে—
আমরা কখন পানি ভবনে পৌঁছাবো। আপনারা সরাসরি সেখানে আমাদের সঙ্গে জয়েন করবেন।
সকলের সম্মিলিত উপস্থিতি ও ঐক্যবদ্ধ অংশগ্রহণই আমাদের ন্যায্য দাবি আদায়ের একমাত্র পথ।
আয়োজনেঃ
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন
ডুয়েট, গাজীপুর

04/02/2026

যারা আগামীকাল লং মার্চ টু পানির উদ্দেশ্যে যাবেন, তারা নাম নাম্বার দেন শিউর হয়ে।
যারা যাবেন ১০০% শিউর তারাই নাম নাম্বার দিয়েন ভাই। পরে আবার পল্টি নিয়েন না। ফেসবুকে সবার লাফালাফি বাস্তবে ১০ জন ও ঠিকভাবে পাওয়া যায়না।
যারা কনফার্ম যাবেন তারা নাম নাম্বার দেন।
কালকে ৪-৫ টা বাস যাবে গাজীপুর মিস্ট মোড় থেকে,,কেও ইনবক্স করবেন না,এখানে নাম নাম্বার দেন,যারা যাবেন লিস্ট করে যোগাযোগ করা হবে।

03/02/2026

পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

03/02/2026

বিএসসি দের ৩৩ শতাংশ কোটা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ অবরোধ।

রুয়েটের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে যৌ**ন হয়রানির অভিযোগ!! ড্রাইভ লিঙ্ক
03/02/2026

রুয়েটের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে যৌ**ন হয়রানির অভিযোগ!!
ড্রাইভ লিঙ্ক

29/01/2026

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনন্দ মিছিল করতেছে এই খুশিতে যে , কমিটি উপ সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদ বরাদ্দ রেখেছে তাদের জন্য।

অপরপক্ষে শর্ত এই যে, তারা বিসিএসে এডমিন ক্যাডারে আবেদন করতে পারবে না 😂।

বিষয় টা এমন যে, বিসিএস এডমিন ক্যাডারের চেয়েও উপ সহকারী প্রকৌশলী পদে যোগদান করাটা তারা সম্মানের চোখে দেখছে 😂

আনন্দ মিছিল করতেছে কিন্তু কি জন্য করতেছে তারা নিজেরাও বুঝতে পারতেছেনা 😂😂

29/01/2026

তারেক রহমান যখন প্রকাশ্যে বলেন—
“আপনাদের মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের আরও দরকার”,
ঠিক সেই সময়েই হঠাৎ করে বিএসসি ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের বিতর্কিত দাবির পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়।
যে দাবি বছরের পর বছর আটকে ছিল, তার বক্তব্যের পর মাত্র ১০ দিনের মধ্যেই ১০ম গ্রেড দেওয়ার ঘোষণা আসে।
এটা কি নিছক কাকতালীয়? নাকি স্পষ্টভাবে উদ্দেশ্যমূলক?

ভবিষ্যতে নতুন সরকার গঠিত হলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ ও অধিকার কেড়ে নেওয়া কঠিন হয়ে পড়বে—এই আশঙ্কা থেকেই কি তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
হ্যা সে কারন তো আছে বটেই তার সাথে আর একটি কারণ হলো, নির্বাচন বানচাল করা।

নির্বাচনের আগে ছাত্রছাত্রীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা, প্রশাসনিক অচলাবস্থা তৈরি করা এবং দেশের পরিস্থিতি ঘোলাটে করার নেপথ্যে কারা আছে—তা কি জনগণের অজানা?
জনগণ সব বোঝে। ইতিহাসও সব মনে রাখে।

ক্রেডিট
ইঞ্জিনিয়ার তাছমেরী নীলা

28/01/2026

🔴 জরুরী ঘোষণা 🔴

১• শুধু গাজীপুর কেন, পুরো বাংলাদেশের ডিপ্লোমাদের এখনি মাঠে নামা উচিত এবং নামতেই হবে ।।

২• সকল সরকারী-বেসরকারি পলিটেকনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা উচিত, ক্লাশ বর্জন করুন ।।

৩• শিক্ষক কর্মচারীদেরও আলাদা ব্যানারে মাঠে নামানো উচিত, সুনির্দিষ্ট বিবৃতি তৈরি করুন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের গুরুত্ব অবদান উপস্থাপন করুন ।।

৪• ১০ম গ্রেডের রানিং চাকরীজীবিরা বেঁচে গেছি বইলা চুপচাপ থাইকেন না, আজীবন কটুক্তি শুনে শুনে জীবন কাটাতে হবে যদি তাদের কূচক্র সফল হয় । আত্মসম্মান নিয়ে আজীবন বাঁচার এটাই চূড়ান্ত লড়াই ।।

৫• কোম্পানির চাকুরীজীবীরা, সম্মান আর অসম্মানের গুরুত্ব শিঘ্রই বুঝতে পারবেন আমরা হেরে গেলে ।। দক্ষতার পাশাপাশি সম্মানজনক শিক্ষাগত যোগ্যতার পদবী আত্মার শান্তি, মানসিক তৃপ্তি - উদ্যমের শক্তি ।।

৬• পলিটেকনিক/ভোকেশনালের প্রিয় ছোট ভাই বোনেরা, আনন্দ নিয়ে ক্লাশে যেয়ে লাভ কি যদি ভবিষ্যতই হারিয়ে ফেলো । যে আশায় স্বপ্ন দেখতেছো সেটা অসম্ভবময় হয়ে গেলে কেমন হবে ?? ভবিষ্যত এখন ক্লাশে নয়, ভবিষ্যত এখন রাজপথে ICU তে ।।

৭• শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের যুদ্ধ না এটা, চিকিৎসা সেবা আধুনিকায়নের নামে #নার্সিং পেশাটাও মেডিকেল পড়ুয়ারা কেড়ে নিবে, বৈশ্বিক উদাহরণ টেনে বেতন-ভাতা বাড়িয়ে নিবে ।। পেশার গ্রেডিং এ চেঞ্জ করে দিবে তারা ।। সুতরাং সকল কারিগরিয়ানদের ক্যারিয়ার বাঁচার লড়াই এটা ।।

৮• তারা #কোটার মিথ্যা বয়ান তৈরি করে জাতীয় মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, সুশীলদের থেকে তাদের পক্ষে বিবৃতি নিচ্ছে ।। তাদের তুলনায় ডিপ্লোমাইয়ানরা কয়েকগুণ বেশি অথচ পর্যাপ্ত মাঠে নামছেন না, যতটুকু নেমেছেন সেটাও যথাযথভাবে মিডিয়ায় হাইলাইটস হচ্ছে না ।।

৯• অতি চালাক কিছু পড়ুয়ারা টেবিল থেকে নামছেন না, মোবাইলে খবর দেখছেন আন্দোলনের কি কি অগ্রগতি হচ্ছে । তাদের ভাবনা - আর ২/১ টা বড় ঝোঁক দিলেই চাকরি নিশ্চিত আর সেটা এখনি করতে হবে অন্যথায় ভবিষ্যত অন্ধকার ।। এই চিন্তাশীলরা Mirza4 !!!😡 আপনাদের রক্তে অর্জিত ফল এরাই আগে খাবে, যুগে যুগে সেটাই হয় ।।

১০• গ্রুপগুলোতে নতুন সদস্য নেয়া বন্ধ করে দিন ।। আইডি ভালোভাবে চেক করে এপ্রুভ করুন ।। তাদের আধিক্য বেড়ে গেলে পোস্টে নেগেটিভ কমেন্টে মানসিক যন্ত্রণা অসহ্য মনে হবে ।।

⚠️ সর্বোপরি, আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে সকল কারিগরি প্রতিষ্ঠানে সমন্বয়ক প্যানেল তৈরি করে কেন্দ্রীয় সমন্বয়কারীদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলুন । কেন্দ্রীয় নির্দেশনায় যেন এক যোগে মাঠে নামতে পারে ।।
প্রতিটি পলিটেকনিক, আবাসিক মেস, কারিগরি ট্রেনিং সেন্টার, ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি ছাত্র-ছাত্রী/কর্মজীবী কারিগরি হোস্টেল, কলোনীতে নিজ নিজ উদ্যোগে নেটওয়ার্ক গড়ে তুলুন ।।

Collected

09/11/2025

চাকুরীতে প্রবেশ করে গ্রেড পরিবর্তন করার জন্য আন্দোলন না করে চাকুরীতে জয়েনের পূর্বে সার্কুুুলার দেখে চাকুরীর শর্ত মেনে সুবিধা-অসুবিধা জেনে প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের নৈপুণ্য দেখিয়ে চাকুরীতে জয়েন করুন। তাহলে সমস্যা হওয়ার কথা না।
যতটুকু জানি খুব সম্ভবত প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের চাকুরিটি ছিল ১৭ তম গ্রেডের। খুব বেশিদিন হয়নি সেটিকে ১৩ তম গ্রেডে রূপান্তরিত করা হয়েছে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদেরকে দশম গ্রেডে পদোন্নতি করা হয়েছে ইতোমধ্যে। আবার সহকারী শিক্ষকেরাও দশম গ্রেড চায়। অফিসের বস ও সহকারীরা সমগ্রেডের হয় না এটা বুঝতে হবে আপনাদের।
বাংলাদেশের আইন অনুসারে একজন ব্যক্তি তার যোগ্যতা অনুসারে চাকুরীর শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো ধরনের চাকরি গ্রহণ করতে পারে এবং যে কোন সময় চাকরি ত্যাগ করতে পারে। সেহেতু আপনি আপনার যোগ্যতা অনুসারে চাকরি বেছে নেন। ভালো না লাগলে চাকরি ছেড়ে দেন অথবা পছন্দকৃত গ্রেডে চাকরি করুন। তাই বলে একটা চাকরিতে ঢুকে আপনি আপনার গ্রেড পরিবর্তন করার জন্য যদি বার বার আন্দোলন করেন তাহলে বাংলাদেশে কর্মরত সকল ডিপার্টমেন্টের কর্মচারী বা কর্মকর্তারা তাদের গ্রেড পরিবর্তনের জন্য আন্দোলনকে একটা অভ্যাসে পরিণত করবে যা রাষ্ট্রের জন্য কোনভাবেই সুখকর নয় । আপনি বলতে পারেন আপনি অনার্স/মাস্টার্স পাশ করা কেন আপনাকে দশম গ্রেড দেয়া হবে না! আপনার জন্য সহজ সমাধান হলো যে সকল চাকরি শুরুতে দশম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা অনার্স/মাস্টার্স। আপনি দয়া করে সে সকল চাকরিতে এপ্লাই করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ঐ চাকরিতে জয়েন করুন। অন্ততপক্ষে এই ক্ষেত্রে রাষ্ট্র আপনাকে বাধা প্রদান করবে না। আন্দোলন করে যদি গ্রেড পরিবর্তন করা যায় অথবা এ ধরনের প্রথা দেশে শুরু হয় তাহলে নিম্ন গ্রেডে কর্মরত সকল কর্মচারী আন্দোলন করে তাদের গ্রেড পরিবর্তন করতে চাইবে। এতে করে দেশে অচলাবস্থা সৃষ্টি হবে। আপনি বুঝে-শুনে চাকরির শর্ত মেনে সার্কুলার পড়ে আবেদন করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিটি পেয়েছেন। তবে কেন এখন শর্ত ভঙ্গ করতে চাইছেন? যা মোটেও কাম্য নয়। আপনারা বড় জোর আপনাদের অন্যান্য সুযোগ-সুবিধা, বিশেষ ভাতা বা প্রণোদনা নিয়ে কথা বলতে পারেন। তাই বলে বার বার গ্রেড পরিবর্তনের আন্দোলন!
কয়দিন পর পর রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা এসব আন্দোলন প্রতিহত করতে পুলিশদেরও আর ভালো লাগেনা। রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। আইন-শৃংখলার অবনতি ঘটলে বাংলাদেশের আইন অনুসারে পুলিশের উপর অর্পিত দায়িত্ব পুলিশকে পালন করতে হয়। আর পুলিশের বাচ্চা-কাচ্চাদেরকে আপনারা পড়াতে যদি অপারগতা প্রকাশ করেন সমস্যা নেই। অযথা বারবার এসব হুমকি দিয়ে লাভ নেই। আমরা পুলিশরা এতটা অযোগ্য ও অশিক্ষিত নই। আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্বটাও পালন করব। সবকিছুর একটা সীমা আছে। আপনি যদি বলেন আপনি রাস্তা অবরোধ করে রাখবেন, জন দুর্ভোগ সৃষ্টি করবেন আর পুলিশ আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহবা দিবে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। বুঝতে হবে পুলিশের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। আপনার দায়িত্ব যেমন শিখানো আমার দায়িত্ব তেমন কেউ অবরুদ্ধ হলে তাকে মুক্ত করা। নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন এবং অন্যদেরকেও দায়িত্ব পালন করতে সহযোগিতা করুন। পৃথিবীর সর্বোচ্চ মহৎ পেশার অধিকারী হয়ে নিজের দাবিটি কতটুকু যুক্তিযুক্ত সেটাও ভেবে নিবেন পুনরায় এবং অন্যদের দায়িত্ব পালনকে ভুল ভাবে ব্যাখ্যা দিয়ে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না।
ধন্যবাদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিক...
07/11/2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন


https://www.facebook.com/share/p/14QBnEdGj3g/

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্ব....

বিয়ারিং প্যাড (Bearing Pad) হলো নির্মাণ কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত রাবার বা রাবার ও ইস্পাতের মিশ্...
29/10/2025

বিয়ারিং প্যাড (Bearing Pad) হলো নির্মাণ কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত রাবার বা রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি একটি পুরু অংশ। এটি প্রধানত উড়ালসেতু, উড়ালপথ, সেতু বা মেট্রো রেলের মতো স্থাপনাগুলোতে ব্যবহার করা হয়।

বিয়ারিং প্যাড কেন ব্যবহার করা হয় এবং এর কাজ কী:

➤ ভার বহন ও সমবন্টন: এটি সেতুর স্ল্যাব বা রেললাইন (সুপারস্ট্রাকচার) এবং পিলারের (সাবস্ট্রাকচার) সংযোগস্থলে স্থাপন করা হয়। এর প্রধান কাজ হলো ট্রেনের বা গাড়ির ভার বহন করা এবং সেই চাপকে সরাসরি পিলারে না ফেলে সমভাবে মাটির দিকে সঞ্চারিত করে দেওয়া।

➤কম্পন ও শক শোষণ (Vibration and Shock Absorption): এটি গাড়ির চলাচল বা ট্রেনের ধাক্কা ও কম্পন শোষণ করে, ফলে পুরো কাঠামোতে সৃষ্ট ঝাঁকুনি বা আঘাতের ক্ষতিকর প্রভাব কমে যায়।

➤কাঠামোর স্থিতিস্থাপকতা ও নড়াচড়ায় সহায়তা: সেতু বা উড়ালপথ তাপমাত্রার পরিবর্তন, বাতাসের চাপ বা অন্যান্য কারণে প্রসারিত বা সংকুচিত হয় (থার্মাল এক্সপানশন ও কনট্রাকশন)। বিয়ারিং প্যাড এই আড়াআড়ি নড়াচড়ায় সহায়তা করে এবং কাঠামোতে অতিরিক্ত চাপ তৈরি হওয়া প্রতিরোধ করে। এটি কাঠামোতে এক ধরনের স্থিতিস্থাপকতা বজায় রাখে।

➤ ঘর্ষণ ও ক্ষয় হ্রাস: এটি কংক্রিটের দুটি অংশের মধ্যে সরাসরি ঘর্ষণ হওয়া রোধ করে, যার ফলে ক্ষয়ক্ষতি কমে এবং স্থাপনার স্থায়িত্ব বাড়ে।

সংক্ষেপে, বিয়ারিং প্যাড স্থাপনার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য একটি নিরবচ্ছিন্ন রক্ষাকবচ হিসেবে কাজ করে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share