EliteBuild Solutions

EliteBuild Solutions We Construct Your Dream

We provide constructive solutions for any building project:
Architectural Plan,
Structure design
Electrical design
Plumbing design
3d design
Soil Test
Site Supervision
Digital survey

Plan Approval Help:
Rajuk Plan
Proshova Plan
Union Plan
Upozela Plan

Most engineers freak out when the land isn't a rectangle.But here's a trick...If it looks messy break it into triangles....
23/06/2025

Most engineers freak out when the land isn't a rectangle.

But here's a trick...

If it looks messy break it into triangles.

That's exactly what I did last week on-site.

Let's walk through it step by step.

Step 1: Split the land into triangles

No fancy CAD needed.

Just used total station readings and tape to divide the plot into two triangles.

Step 2: Use Heron's Formula For any triangle with sides a, b, c: First, find the semi-perimeter: s = (a+b+c)+ 2

Then calculate area: Area = v [sx (sa) x (sb) x (s - c)]

Let's do the math:

Triangle 1:

Sides: 55 ft, 63.25 ft, 75 ft

s = 96.625 ft

Area = 1073.77 sq.ft

Triangle 2:

Area = 2036.03 sq.ft

Step 3: Add them up

Total Area = 3109.79 sq.ft

Simple. Accurate. No headache.

If you're on-site and faced with weird plot shapes this is gold.

07/06/2025
7 Storied Residential Building at Shajadpur, Dhaka.Cast in situ pileing work ongoing. Supervising by EliteBuild Solution...
24/05/2025

7 Storied Residential Building at Shajadpur, Dhaka.
Cast in situ pileing work ongoing.
Supervising by EliteBuild Solutions.

''Alhamdulillah''We have completed bridge alignment, gridline fixed, and precast pile layout for the LGED project in Bha...
02/05/2025

''Alhamdulillah''
We have completed bridge alignment, gridline fixed, and precast pile layout for the LGED project in Bhandar, Bhaluka, Mymensingh.

07/03/2025

বাড়ির হিসাব ✅✅✅
একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি (৫% বাড়তি ধরে )
= ২.০৬৫ টন

✅ ELITE BUILD SOLUTION 🏗️
🏤বিল্ডিং সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৯২৮০৫৪৫০৫ এই মোবাইল নাম্বারে ফোন করুন।
🏰আমাদের সার্ভিস সমুহঃ
🛖 সি ডি এ, সিটি কর্পোরেশন,পৌরসভা এর অনুমোদন
🛖 সয়েল টেস্ট (মাটি পরীক্ষা)
🛖 প্ল্যান
🛖 আর্কিটেকচারাল ডিজাইন
🛖 স্ট্রাকচারাল ডিজাইন
🛖ইলেক্ট্রিক্যাল ডিজাইন
🛖 প্লাম্বীং & পাইপ ফিটিং ডিটেইলস ডিজাইন
🛖 ইস্টিমেট
🛖 3D এনিমেশন
🛖 সুপারভিশন
🛖 ভ্যালুয়েশন
🛖 কনস্ট্রাকশন
🛖পাইলিং
🛖ডিজিটাল প্লট জরিপ
যোগাযোগ- ০১৯২৮০৫৪৫০৫ (ইমু/হোয়াটসঅ্যাপ)
#প্ল্যান #বিল্ডিং #ডিজাইন #নকশাঘর #ইমারত #ইঞ্জিনিয়ারিং #আর্কিটেক্ট #ইঞ্জিনিয়ার #কনস্ট্রাকশন
#সয়েলটেস্ট #পাইলিং #ঘর #বাড়ি #অনুমোদন

03/02/2025

✍️ খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....

✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
👉 Reff.......BNBC, Soil & Foundation

📢 কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
👉 Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

সুতরাং শুধু মাত্র ৫/৬ হাজার টাকায় কেবল মাত্র অন্যজনের কপি করা রিপোর্টই পাওয়া সম্ভব।

#মাটিপরীক্ষা

02/02/2025

কিউরিং করার সময় ও নিয়ম: (একজন ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই জানা উচিত)

১. ফাউন্ডেশন কাজ:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

২. ড্যাম্প প্রুফ কোর্স (DPC):
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৩. লিন্টেল ও সানশেড:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৪. জলছাদ (Waterproof Roof):
কিউরিং শুরু: ২৪ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৫. ইটের গাঁথুনি:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৬. ফ্লোর ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৭. প্লাস্টার:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৮. মোজাইক ফ্লোর:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৯. প্যাটেন্ট স্টোন এবং সিমেন্ট কংক্রিট:
কিউরিং শুরু: ১৫ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

১০. নীট সিমেন্ট ফিনিশিং এবং স্কার্টিং:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ১৬ দিন।

১১. ছাদ ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ২১-২৮ দিন।
বিশেষ দ্রষ্টব্য:

গরম আবহাওয়ায় কিউরিং ১২-১৬ ঘণ্টা পর শুরু করা যেতে পারে।
যথাযথ কিউরিং সিমেন্টের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।

শেয়ার করে রাখুন
EliteBuild Solutions

🏗️Elitebuild Solutions🏗️আপনার জমি পরিমাপ, প্রকল্প পরিকল্পনা এবং ডিজিটাল সার্ভে সম্পর্কিত সব ধরনের কাজের জন্য নির্ভরযোগ্য...
02/02/2025

🏗️Elitebuild Solutions🏗️
আপনার জমি পরিমাপ, প্রকল্প পরিকল্পনা এবং ডিজিটাল সার্ভে সম্পর্কিত সব ধরনের কাজের জন্য নির্ভরযোগ্য এবং পেশাদার সমাধান প্রয়োজন? আমরা আছি আপনার পাশে!
আমাদের সেবাসমূহ:
✔️ ডিজিটাল সার্ভে: জমি, বিল্ডিং, রোড, এবং অন্যান্য স্থাপনার পরিমাপ ও মানচিত্র তৈরির জন্য উন্নত প্রযুক্তি।
✔️ টপোগ্রাফিক সার্ভে: সুনির্দিষ্ট ডাটা নিয়ে ভূমির উচ্চতা এবং প্রকৃতি বিশ্লেষণ।
✔️ বাউন্ডারি সার্ভে: জমির সঠিক সীমানা নির্ধারণ।
✔️ অ্যাস-বিল্ট সার্ভে: নির্মাণ কাজ শেষে সঠিক অবকাঠামোর ডাটা সংগ্রহ।
✔️ জিপিএস ও ড্রোন সার্ভে: অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এবং নির্ভুল তথ্য।
আমাদের বৈশিষ্ট্য:
✅ কোয়ালিটির নিশ্চয়তা: প্রতিটি প্রজেক্টে সর্বোচ্চ মান ধরে রাখি।
✅ উন্নত প্রযুক্তি: ড্রোন, জিপিএস, এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার।
✅ সময়মতো কাজ ডেলিভারি।
✅ বিশেষজ্ঞ টিম: দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের দ্বারা কাজ সম্পন্ন।

🎯 ডিজিটাল সার্ভেয়িং ও টোটাল স্টেশন ট্রেইনিং 🎯
আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিন!
🌍 আমাদের কোর্সে যা পাবেন:
✅ টোটাল স্টেশন ব্যবহার শিখুন।
✅ অটোক্যাড-এর মাধ্যমে ডিজিটাল ড্রাফটিং।
✅ জিপিএস এবং লেভেলিং ইন্সট্রুমেন্ট ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ।
✅ টপোগ্রাফিক্যাল সার্ভে এবং ডাটা এনালাইসিস।
✅ প্রফেশনাল গাইডলাইন এবং ফিল্ড প্র্যাকটিস।
🎓 কোর্সের বিশেষ সুবিধা:
★বাস্তব কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা।
★ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুলস ব্যবহারের সুযোগ।
★সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা।
★অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে ট্রেইনিং।

কেন আমাদের বেছে নেবেন?
সময়নিষ্ঠা ও পেশাদারিত্ব।
প্রতিযোগিতামূলক মূল্য।
দ্রুত এবং নির্ভুল সেবা।
📞 যোগাযোগ করুন এখনই!
📍 ঠিকানা: ধনিয়া,যাত্রাবাড়ি,ঢাকা
📱 ফোন: 01928054505, 01855809080.
✉️ ইমেইল: [email protected]
আপনার প্রজেক্টের জন্য সঠিক সমাধান আজই পেতে যোগাযোগ করুন! আমাদের সেবায় আপনার আস্থা আমাদের শক্তি।
🏗️ Elitebuild Solutions 🏗️
-we construct your dream-

23/01/2025

অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?
খাজনা দেয়ার জন্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবে:
1. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।
2. পূর্ববর্তী দাখিলার কপি।
3. জাতীয় পরিচয়পত্র।
4. জমির অবস্থান অনুযায়ী-বিভাগ, জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।
N.B: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অন লাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।
অন লাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ
■ ধাপ-১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন (ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd)
■ ধাপ-২- নাগরিক নিবন্ধন করুন (মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)।
✔ ধাপ-৩- প্রোফাইল সেটিং করুন (প্রফাইলের তথ্যগুলি পুরন করুন)।
ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন।
ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন।
ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
ধাপ-৭ ই-পেমেন্ট করুন।
✔ ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন।
খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন। ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে। যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে পারবেন।
খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই। [ধারা-৬, ভূমি উন্নয়ন কর আইন-২০২৩]

07/01/2025

বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:-

১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং
ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায় (ছাদের ঢালাইয়ের সময় ইলেকট্রিক পাইপ লাইন গুলো চেক) জ) ছাদে পানি বেধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ঢালায়
ছ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া

06/01/2025

Here are the IS codes for specific construction materials:

1. **Cement**
- IS 269: Ordinary Portland Cement (OPC).
- IS 1489: Portland Pozzolana Cement (PPC).
- IS 455: Portland Slag Cement (PSC).

2. **Aggregates**
- IS 383: Coarse and Fine Aggregates for Concrete.
- IS 2386 (Part 1–8): Methods of Testing Aggregates.
- IS 2430: Sampling of Aggregates.

3. **Concrete**
- IS 456: Plain and Reinforced Concrete.
- IS 10262: Concrete Mix Design.
- IS 9103: Concrete Admixtures.
- IS 516: Methods of Testing Strength of Concrete.

4. **Steel**
- IS 1786: High Strength Deformed Steel Bars.
- IS 432: Mild Steel and Medium-Tensile Steel Bars.
- IS 2062: Hot Rolled Steel for General Structural Purposes.
- IS 800: General Construction in Steel.
- IS 6006: Uncoated Stress-Relieved Steel Wire (HT Strands) for Prestressed Concrete.

5. **Prestressing Materials**
- IS 14268: Uncoated Stress-Relieved Strand for Prestressed Concrete.
- IS 1343: Prestressed Concrete – Code of Practice.

6. **Bricks and Blocks**
- IS 1077: Common Burnt Clay Bricks.
- IS 2185 (Part 1–3): Concrete Masonry Units (Solid and Hollow Blocks).
- IS 3495 (Part 1–4): Methods of Testing Bricks.

7. **Bitumen and Asphalt**
- IS 73: Paving Bitumen.
- IS 217: Cutback Bitumen.
- IS 1202

Address

581/1 Rosulpur, Donia, Jatrabari
Dhaka-1236

Telephone

+8801928054505

Website

Alerts

Be the first to know and let us send you an email when EliteBuild Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EliteBuild Solutions:

Share