Kazi Consultant & Engineering কাজী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং

  • Home
  • Bangladesh
  • Comilla
  • Kazi Consultant & Engineering কাজী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং

Kazi Consultant & Engineering কাজী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং পরিকল্পিত ডিজাইনে দৃঢ়তার প্রতিশ্রুতি।
আপনি কি সাধ ও সাধ্যের ভেতর স্বপ্নের বাড়ি কিংবা অবকাঠামো নির্মাণ
(1)

07/03/2025
সর্তকতা মূলক পোস্ট ✍️✍️✍️প্রস্তাবিত চারতলা আবাসিক ভবনের কাজের ফুটিং ফাউন্ডেশন কাস্টিং এর আগে কাজের চেক করতে গিয়ে দেখা যা...
06/03/2025

সর্তকতা মূলক পোস্ট ✍️✍️✍️

প্রস্তাবিত চারতলা আবাসিক ভবনের কাজের ফুটিং ফাউন্ডেশন কাস্টিং এর আগে কাজের চেক করতে গিয়ে দেখা যায় ভুলের উপর ভুল করে বসে আছে।

প্রথমত ভুলের কথা গুলো বলি...

১. নিজের ইচ্ছা মত কলাম ও ফুটিং এর রড বাইন্ডিং।
২. ফাউন্ডেশনে সিসি ঢালাই এর বদলে সলিং এর কাজ করছে।
৩.সিসি ব্লক না দিয়ে ইটের আদলা ব্যবহার।
৪. রিং বা টাইয়ের এর হুক না দিয়ে ৯০ ডিগ্রি তে সোজা করে রাখছে।
৫. টাই রডের দূরত্ব কোথাও ৫ ইঞ্চি কোথাও ৭ ইঞ্চি আবার কোথাও ৬ ইঞ্চি করে রাখছে।
৬. ডিজাইনের সব গুলা কলামে পকেট রিং দেয়া আছে (রুইতন),একটা কলামেও প্যকেট রিং দেয় নাই।
৭. কলামের গ্রিড লাইন ঠিক নাই।
৮.ডিজাইনের সাথে কলামের সাইজে মিল নেই।
৯.সাটারিং ঠিক নাই।মাটি কাঁটা কম বেশির কারণে বেইজের সাইজ এলেমেলো অবস্থা হয়ে গেছে।
১০. ফুটিং সাইডের কভারিং নেই বললেই চলে, আবার এমন এমন জায়গা আছে যেখানে ৬-১০ ইঞ্চি পর্যন্ত কভারিং আছে।
১১. বেজের রড গুলা এইদিক সে দিক বাঁকা হয়ে আছে।
১২. কলাম বেইজের সেন্টার পয়েন্টে নাই।
১৩. কলামের লেভেল সঠিক নাই। কলাম কে বাঁশ দিয়ে ধরে রাখছে...
আরো অনেক সমস্যা আছে।

এখন মূল কথায় আসি...
কিছু কন্ট্রাক্টর আছে অল্প রেটে কাজ নিয়ে নেয়। পরে কাজটা সুন্দর ভাবে তুলতে বা সম্পূর্ণ করতে পারে না। অদক্ষ মিস্ত্রি ও হেল্পার দিয়ে কাজ উঠানোর চেষ্টা করে।
বাড়ির মালিকদের বলতে চাই, আপনারা এত টাকা ইনভেস্ট করে একটা বাড়ি নির্মাণ করবেন। তাহলে কন্ট্রাক্টর নির্বাচনে এত গাফেলতি কেন? কাকে কাজ দিচ্ছেন যাচাই বাচাই করে কাজ দিবেন। যাকে দিয়ে কাজ করাবেন, তার আগের কাজ কমপক্ষে ২/৩ টা বিল্ডিং ঘুরে দেখবেন।

আর আরেকটা বিষয় দেখি অমুক কন্টাক্টার আমার আত্মীয় তাই কাজ দিছি। ভাই আত্মীয় হলে বাসায় ডাকি দুই বেলা ভালো করে খাওয়াই হাতে কিছু টাকা দিয়ে দিয়েন। তাও যাচাই না করে কাজ দিয়ে পরে সারাজীবন আফসোস করবেন। সো আগে থেকে সর্তক হোন।

"আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরাই আছি আপনার পাশে"

" আপনার সপ্নগুলোকে বাস্তবে পরিনত করতে আমরা আছি আপনাদের পাশেই "

আপনার জন্য আমাদের সার্ভিস সমূহঃ

☞ স্ট্রাকচারাল ডিজাইন ☞ আর্কিটেক্টচারাল ড্রইং
☞ ইলেকট্রিক্যাল ড্রইং ☞ প্লাম্বিং ড্রইং
☞ ডিজিটাল সার্ভে ☞ সয়েল টেস্ট
☞ পাইলিং ☞ সাইট সুপারভিশন
☞ পৌরসভা ড্রইং ☞ এস্টিমেটিং এন্ড কস্টিং
☞ 3D ডিজাইন। ☞ ইন্টেরিয়র ডিজাইন।

Engr kazi Aziz
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার
M-IDEB NO-719

Kazi Consultant & Engineering কাজী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড ইঞ্জিনিয়ারিং

অফিস ঠিকানাঃ
হক প্লজা,২য় তলা,ইসলামি ব্যাংক
এর পাশে,ধোড়করা বাজার,চৌদ্দগ্রাম,কুমিল্লা।

***** ধন্যবাদ *******

একটু চালাক না হইলে টিকে থাকা মুশকিল ❓একটা বাড়ী বানাবো।ইঞ্জিনিয়ারের এর কাছে গেলে অনেক খরচ। ইন্টারনেট থেকে জমির মাপে একটা...
22/02/2025

একটু চালাক না হইলে টিকে থাকা মুশকিল ❓
একটা বাড়ী বানাবো।ইঞ্জিনিয়ারের এর কাছে গেলে অনেক খরচ। ইন্টারনেট থেকে জমির মাপে একটা ফ্লোর প্ল্যান মিল খুঁজে নিলেই হলো। টাকা বাঁচিয়ে নিলাম। কোন ঝামেলা নাই।বাকি কাজ তো বড় উস্তাদ রাজমিস্ত্রীই করবে।
আরে আমাদের এলাকার অমুক মিস্ত্রী কত বিল্ডিং করে ফেললো। ইঞ্জিনিয়ার কিছু বুঝে নাকি, ইঞ্জিনিয়ার দের শিখাইলো কত, তাকে দিছি আমার বাড়ির কাজ।খরচ কেমনে কমানো লাগে এগুলোর উস্তাদ সে।
এইবার ইঞ্জিনিয়ার পড়ানো মিস্ত্রী তার তেলেস্মাতি শুরু করলেন।
১) পুকুর টা ভরাট করছি ৫-৬ মাস তো হইসে ভাই, কাজ শুরু করা যাবে না?
আরে ভাই যাবে না আবার। আলবৎ যাবে।এরকম কত করছি শহরে। খাল ভরাট করে পরের দিন শুরু হইছে। একটু রড আর সিমেন্ট বেশি দিলেই হয়।
২) ভাই বিম তো রুম এর ভিতরে খারাপ লাগবে, কন্সিল বিম করি।এটা ব্যাপার না দেওয়া যায়।
৩) আরে ভাই কলাম এত গুলা কি জন্য? কলাম কমায় দেই। অমুকে ১২ টা পিলার দিয়েই ৪ তলা করছে। জায়গা তোমার একটুই বেশি।
৪) জায়গাটা একটু আঁকাবাকা কোন সমস্যা। বাকাঁ হইলে কি হইবো কুনি মোচড়া দিয়া নিমো। না হয় সোজা করার লাইগ্যা কিছু জায়গা ছাইরা দিমো।
এমনও শুনেছি। যে টাকা ইঞ্জিনিয়ার কে দিবো সেই টাকার ইট কিনতে পারবো। এগুলো বেশি লাগলে তো আমার বিল্ডিংয়েই লাগবো।
অবশেষে অনেক কম খরচে বাড়ি তৈরি করেই ফেললাম। কই আমার তো ইঞ্জিনিয়ার লাগলো না।
নাটকের শুরুঃ
১০ বছর পর থেকে শুরু হইলো আসল ঘটনা।
১) দেয়াল এর প্লাস্টার খুলে পড়ছে, কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই কি আছেন ভালো সমাধান দিবেন?
২)কলাম ফেটে রড বেরিয়ে পড়ছে।
কোনো ইঞ্জিনিয়ার ভাই কি পরামর্শ দিবেন কি ভাবে এটা ঠিক করা যাবে?
৩)ছাদ চুয়ে পানি পড়ছে।
কোনো মহান ইঞ্জিনিয়ার ভাই কি এর সমাধান দিবেন?
৪) ছাদ ফেটে গেছে ।
কোনো মহামহিম ইঞ্জিনিয়ার ভাই কি একটু সাহায্য করবেন?
৫) আর বাড়ির ভেতরে আলো বাতাস তো পর্যাপ্ত নাই তাই ইলেকট্রিক বিল বেশি। রান্না ঘরে চুলা জ্বালিয়ে রান্না করলে গরম বেশি।
হেহহে বুঝলেন একটু চালক না হইলে কিন্তু টেকা খুব মুশকিল?

#ছবি গুলো দেখে অবশ্যই বুঝতে বাকী নেই কিছু, এইরকমই শেষ হয়ে যাচ্ছে আপনার কষ্টের অর্জিত অর্থের সম্পদ।

আপনার ৪০-৫০ লাখ খরচ করে ঘরবাড়ি করছেন তা কতটুকু বসবাসযোগ্য। আপনার জায়গার সঠিক ব্যবহার হচ্ছে কিনা। সবকিছু সঠিক নিয়মে হচ্ছে কিনা তা জানতে হলে অবশ্যই আপনার সঠিক যায়গায় যেতে হবে।

✔️যার যার দায়িত্ব তাকে পালন করতে দিন, সঠিক রোগের চিকিৎসার জন্য ফার্মেসিতে থাকা লোকের কাছে নই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাহলে সঠিক চিকিৎসা পাবেন, ফার্মেসীর লোকের কাজ ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ওষুধ বিক্রি করা চিকিৎসা দেওয়া না,
ঠিক তেমনি মিস্ত্রির কাজ ইঞ্জিনিয়ারের করা ড্রয়িং দেখে কাজ করা,



☎️যেকোনো ধরনের ডিজাইন-ড্রয়িং পেতে যোগাযোগ করুন
Engr Kazi Aziz
বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
M-IDEB No-71979
০১৮২২-৯১৫৩২৩ (imo,whatss app)

অফিস ঠিকানাঃ
হক প্লজা,২য় তলা,ইসলামি ব্যাংক এর পাশে,
ধোড়করা বাজার,চৌদ্দগ্রাম,কুমিল্লা।

Kazi Consultant & Engineering কাজী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং

☘️আপনার পছন্দের ডিজাইন পেতে আমাদের পেইজ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ=গ্রুপ পানি উন্নয়ন বোর্ড+MES+LGED +রেলওয়ে +PGCB+DNCCপ্রস্তুতি ================...
05/02/2025

রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ
=গ্রুপ পানি উন্নয়ন বোর্ড+MES+LGED +রেলওয়ে +PGCB+DNCCপ্রস্তুতি =============================

সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার সেগুলোর একটি নির্দিষ্ট Length থাকে। যখন এর বেশী Length এর দরকার হয় তখন রডের ল্যাপিং দেয়া হয়। এই ল্যাপিং এর Length এর পরিমান কিছু সূত্র মেনে হয়;


কলাম : 40D; D = রডের ডায়া
শিয়ার ওয়াল : 40D
লিফট কোর ওয়াল : 40D


বীম : 60D
স্ল্যাব : 60D

কলামে ল্যাপিং এর পরিমানঃ
==================
16 মিমি = 40x16 = 640 মিমি 2'-2"
20 মিমি = 40x20 = 800 মিমি 2'-8"
22 মিমি = 40x22 = 880 মিমি 3'-0"
25 মিমি = 40x25 = 1000 মিমি 3'-4"
32 মিমি = 40x32 = 1280 মিমি 4'-3"

বীমের ল্যাপিং এর পরিমানঃ
=================
16 মিমি = 60x16 = 960 মিমি 3'-2"
২০ মিমি = 60x20 = 1200 মিমি 4'-0"
২২ মিমি = 60x22 = 1330 মিমি 4'-5"
২৫ মিমি = 60x25 = 1500 মিমি 5'-0"

স্ল্যাবের ল্যাপিং এর পরিমানঃ
=================
10 মিমি = 60x10 = 600 মিমি 2'-0"
12 মিমি = 60x12 = 720 মিমি 2'-5"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতিঃ
=====================
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

উপরে যে Convert System দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখতে পারেন।

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

এছাড়া এই সুত্রটির মাধ্যমেও রডের ওজন বের করতে পারেন।

#ফুটে
প্রতি ফুটে ওজন নির্নয়ের জন্য ( রডের ডায়া^2 /532)

#মিটারে
প্রতি মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )

শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে রাখুন।

Address

হক প্লজা,২য় তলা,রুম নং-০৩,ইসলামি ব্যাংক,ধোড়করা বাজার,চৌদ্দগ্রাম,কুমিল্লা।
Comilla
3552

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801822915323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Consultant & Engineering কাজী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share