EMAM Engineering & consultancy

EMAM Engineering & consultancy STRENGTH IN STRUCTURE, BEAUTY IN DESIGN

10/05/2026

বাংলাদেশে বাসা-বাড়ির বৈদ্যুতিক নিরাপত্তার জন্য আর্থিং (Grounding/Earthing) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আর্থিং না থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, শর্ট সার্কিট, যন্ত্রপাতি নষ্ট হওয়া এমনকি অগ্নিকাণ্ডও হতে পারে। সাধারণত Bangladesh National Building Code (BNBC) এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা হয়।
বাসা বাড়ির আর্থিং করার সাধারণ নিয়ম
🟦 আলাদা আর্থ ইলেকট্রোড ব্যবহার
সাধারণত কপার রড বা GI পাইপ মাটির গভীরে বসানো হয়।
প্রচলিত মাপ: GI Pipe: ১.৫"–২" ব্যাস, ৮–১০ ফুট বা তার বেশি____Copper Rod: ১২–১৬ মিমি
🟦 আর্থ পিট (Earth Pit)____ভেজা বা স্যাঁতসেঁতে স্থানে করা ভালো।_____সাধারণত ৬–১০ ফুট গভীর গর্ত করা হয়।
ভিতরে ব্যবহার করা হয়: কয়লা,লবণ,বালি/মাটি এগুলো মাটির রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে।
🟦 আর্থ রেজিস্ট্যান্স__বাসাবাড়ির জন্য সাধারণত:
১–৫ Ohm এর মধ্যে রাখা ভালো। সংবেদনশীল যন্ত্রের জন্য আরও কম হওয়া উত্তম।
🟦 আর্থিং তারের নিয়ম___সবুজ বা সবুজ-হলুদ রঙের তার ব্যবহার করা উচিত।
সাধারণত: ৬ SQMM বা তার বেশি কপার তার ব্যবহার করা হয়।
আর্থ তার যত ছোট ও সোজা রাখা যায় তত ভালো।
🟦 কোন কোন জিনিস আর্থিং করতে হবে ___অবশ্যই আর্থিং দিতে হবে:
DB Board (Distribution Board)
ফ্রিজ,ওয়াশিং মেশিন,গিজার,পানির পাম্প,মেটাল বডির যন্ত্রপাতি,IPS/Generator body,AC Outdoor Unit
🟦 থ্রি-পিন সকেট ব্যবহার___ সব পাওয়ার সকেটে Earth pin সংযুক্ত থাকতে হবে।
Earth pin কখনো ফাঁকা রাখা উচিত না।
🟦 RCC বিল্ডিং এ আর্থিং___অনেক সময় Foundation Earthing করা হয়।
রড/রিবারের সাথে আর্থিং যুক্ত করা হয়, তবে এটি দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করা উচিত।
🟦 Lightning Protection_____৩ তলার বেশি বা উঁচু ভবনে Lightning Arrester ব্যবহার ভালো।
আলাদা আর্থিং লাইন রাখা উত্তম।__ভালো আর্থিং এর লক্ষণ___শর্ট সার্কিটে MCB/RCCB দ্রুত ট্রিপ করবে
যন্ত্রে শক অনুভূত হবে না___ভোল্টেজ স্থিতিশীল থাকবে___ইলেকট্রনিক যন্ত্র নিরাপদ থাকবে__গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ
নিউট্রাল ও আর্থ একসাথে যুক্ত করা উচিত নয় (লোড সাইডে)।
পানির পাইপকে আর্থ হিসেবে ব্যবহার করা নিরাপদ নয়।
আর্থিং কাজ অবশ্যই দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে করানো উচিত।
RCCB/ELCB ব্যবহার করলে নিরাপত্তা অনেক বাড়ে।

05/05/2026

প্রচন্ড গরমে বিল্ডিং বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে রাখতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন।

AC যাদের আছে তাদেরও কিন্তু এসিতে লোড অনেক কম পড়বে এই পদ্ধতি ব্যবহার করলে।

কলিচুন + জিঙ্ক অক্সাইড + হোয়াইট সিমেন্ট + ফেবিকল।

পাথুরে চুন পরিমাণমত সারারাত ভিজিয়ে রেখে দিবেন। সিলভারের বালতিতে বা দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে, সেটাতেই পারলে ভিজিয়ে রাখবেন।

পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন। তারপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা/ব্রাশ দিয়ে বিছিয়ে দিতে হবে।

11'*13' একটা রুমের জন্য 5 কেজি পাথুরে চুন + 1.5 কেজি হোয়াইট সিমেন্ট + 1.5 কেজি তরল ফেবিকল (প্যাকেটে যেটা পাওয়া যায়) + 1 কেজি জিঙ্ক অক্সাইড। এতেই যথেষ্ট মোটা আস্তরণ হয়ে যাবে।

ব্রাশ বা প্রলেপ পদ্ধতি:: ২ কোট প্রলেপ করবেন। অবস্যই ট্রান্সভার্স ডিরেকশানে ব্রাশ কোট করতে হবে।

বি: দ্র: পুরো কার্যক্রম টা রৌদ্র উঠার আগেই শেষ করবেন।

তবে এটার লং জিবিটি ২ থেকে ৩ বছর। বর্ষার টানা বৃষ্টি পেলে কিন্তু আস্তরণটা আস্তে আস্তে ধুয়ে যাবে। পরের বছর আবার একই নিয়োমে গরমের শুরুতে দিয়ে নিতে হবে।

** একটা রুমের জন্য মাত্র ৭০০-১০০০ টাকার মত খরচ হবে।
** ছাদের কোনো রকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই বেড়ে যাবে।

গুজরা গ্রামের বাসিন্দা মোর্শেদ ভাইয়ের অসাধারণ একতলা গ্রামের বাড়ি।
06/03/2026

গুজরা গ্রামের বাসিন্দা মোর্শেদ ভাইয়ের অসাধারণ একতলা গ্রামের বাড়ি।

Slab casting time
03/03/2026

Slab casting time

14/02/2026

#রডে (Rebar) #মরিচা থাকলে ভবনের স্থায়িত্ব ও শক্তির উপর সরাসরি প্রভাব পড়ে। নিচে সহজভাবে সমস্যাগুলো তুলে ধরা হলো—
🔴 ১. বন্ধন শক্তি কমে যায়
কংক্রিট ও রডের মধ্যে যে bonding তৈরি হয়, মরিচা হলে তা দুর্বল হয়ে যায়। ফলে লোড সঠিকভাবে ট্রান্সফার হয় না।
🔴 ২. রডের ব্যাস কমে যায়
দীর্ঘদিন মরিচা থাকলে রড ক্ষয়ে পাতলা হয়ে যায়। এতে তার load carrying capacity কমে যায়।
🔴 ৩. কংক্রিটে ফাটল ধরে
মরিচা ধরলে রডের আয়তন বেড়ে যায় ( )। এতে কংক্রিটে চাপ সৃষ্টি হয়ে ক্র্যাক বা ফাটল দেখা দেয়।
🔴 ৪. ভবনের আয়ু কমে যায়
রড ক্ষয় হলে পুরো স্ট্রাকচারের কমে যায়। ভবন দুর্বল হয়ে পড়ে।
✅ সমাধান কী?
হালকা মরিচা থাকলে ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করে ব্যবহার করা যায়।
বেশি মরিচা হলে রড ব্যবহার না করাই ভালো।
রড মাটির উপর না রেখে উঁচু ও শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে।
দীর্ঘ সময় খোলা আকাশের নিচে রাখা যাবে না।

Address

1831/1832, চট্টগ্রাম
Chittagong
4377

Website

Alerts

Be the first to know and let us send you an email when EMAM Engineering & consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share