AKN Civil & Structural Consultancy

AKN Civil & Structural Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AKN Civil & Structural Consultancy, Engineering service, Gec, Chittagong.

Ramadan Kareem! Wishing you success, harmony, and spiritual fulfilment during this holy month.
17/02/2026

Ramadan Kareem! Wishing you success, harmony, and spiritual fulfilment during this holy month.

11/01/2026

From concept to completion. We're excited to present the video portfolio for our most recent year project, location Raojan powroshoba. This one was a true collaboration, and we're incredibly proud of the result. Tap to watch the full journey.

যাঁদের সাহসী নেতৃত্বে পরিচালিত ১১ সেক্টরের যুদ্ধের মাধ্যমেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
17/12/2025

যাঁদের সাহসী নেতৃত্বে পরিচালিত ১১ সেক্টরের যুদ্ধের মাধ্যমেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

১৭৬২ সালের ২ এপ্রিল। বিকেলের দিকের শান্ত সময় হঠাৎ ভয়ানক কম্পনে ভেঙে পড়ে। উৎস ছিল বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল, কিন্তু...
22/11/2025

১৭৬২ সালের ২ এপ্রিল। বিকেলের দিকের শান্ত সময় হঠাৎ ভয়ানক কম্পনে ভেঙে পড়ে। উৎস ছিল বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল, কিন্তু এর আঘাত সবচেয়ে ভয়ানকভাবে লাগে চট্টগ্রাম ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়।

বিজ্ঞানীরা পরে এই ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করেন Mw 8.5–8.8, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের মধ্যে পড়ে।

চট্টগ্রামের ভূমি উঠে গেল, কোথাও আবার ডুবে গেল। এই ভূমিকম্পের বিশেষত্ব ছিল—এটি ভূমিকম্পের মতোই পাশাপাশি ভূমি-উঠা (uplift) ও ভূমি-ডোবা (subsidence) তৈরি করেছিল।

সেন্ট মার্টিন এলাকায় পাওয়া coral microatoll বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের সময় ভূমি ২ মিটার বা তার বেশি পরিবর্তন হয়েছিল। এই গবেষণা আরও বলছে—১৭৬২-এর ভূমিকম্পের মতো বড় কম্পন এই অঞ্চলে প্রায় ৫০০ বছরের ব্যবধানে আবার ঘটতে পারে। ভূমিকম্পের কয়েক মিনিট পরই সমুদ্রে অস্বাভাবিক নড়াচড়া শুরু হয়—পানি হঠাৎ পিছু যায়, তারপর বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে।

ইতিহাসবিদদের মতে, উপকূলের অনেক এলাকা স্থায়ীভাবে পানির নিচে চলে যায়, গ্রাম ও বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময়কার নথিতে পাওয়া যায়—ভূমিকম্পে অন্তত ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ইট-বাঁধানো ভবন ধসে পড়ে, নদীর ধারের বসতি ধ্বংস হয়, বন্দর এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের IEER গবেষণা বলছে, এই ভূমিকম্পের পর চট্টগ্রাম উপকূলের প্রায় ১৫৫ বর্গকিলোমিটার জায়গা স্থায়ীভাবে ডুবে যায়। এমনকি নতুন চর সৃষ্টি, নদীর পথ পরিবর্তন ও উপকূলরেখা বদলে যাওয়া—এসব ঘটনা পরবর্তী কয়েক দশকে স্পষ্ট হয়ে ওঠে।

১৭৬২-এর আরাকান ভূমিকম্প এমন একটি ঘটনা, যা চট্টগ্রামের ইতিহাস, ভূগোল এবং সমুদ্রতীরের চেহারা পর্যন্ত বদলে দিয়েছে—এবং এখনো সেই কম্পনের ছাপ আমরা গবেষণায় খুঁজে পাই।

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে । এটা সম্ভাবনা..এই বছর , ২৮ মার্চ বাংলাদেশে একটা...
22/11/2025

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে । এটা সম্ভাবনা..

এই বছর , ২৮ মার্চ বাংলাদেশে একটা ছোটো ভূমিকম্প হয়েছিলো , রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.৫ ।

কিন্তু এর উৎপত্তিস্থল ছিলো মায়ানমার , বাংলাদেশ না।

কিন্তু আজ বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে , তার উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী । ঘোড়াশাল থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৫ !

একই সাথে ভারতের পশ্চিমবঙ্গে, কলকাতায়ও ভূমিকম্প অনুভূত হয় ।

এই বছরের ২৮ মার্চ এর ভূমিকম্পের উৎপত্তিস্থল ‎মায়ানমারে এর মাত্রা ছিলো ৭.৭ মাত্রার ।


তাতে ‎বহুতল ভবন ধসে পড়ে গেছে । রাস্তা উপড়ে গেছে । সেতু ভেঙে গেছে । অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো ।


বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশের রাজধানী সাক্ষাৎ নরকে পরিণত হবে ।

‎বিশেষজ্ঞদের মতে , কোনো একটি ভৌগলিক পরিমন্ডলে বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিক ভাবে ছোটো ছোটো ভূমিকম্প সংঘটিত হয়।

‎২০১৭ সালে বাংলাদেশে ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয় । ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১।

‎২০২৪ সালে তা বেড়ে পৌঁছে যায় ৫৪তে....

( প্রথম আলো ২৮ মার্চ, ২০২৫)

‎প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বাড়ছে ।

‎বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিলো ১৯১৮ সালে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ । ( যুগান্তর, ৩ জুন, ২০২১)

‎ভূতাত্ত্বিকদের মতে , একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ১০০ বছর পর আবার ঐ দেশটিতে বড়মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে ।

‎১৯১৮ এর পর ১০০ বছর পার হয়ে গেছে ।

‎এখন ২০২৫ !

‎ইন্ডিয়ান, ইউরোশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে ।

‎সকাল, দুপর , মাঝরাত যে কোনো সময় আপনারে আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে ।

‎ঢাকায় যদি ৭ মাত্রারও একটি ভূমিকম্প হয়, তবে ৭২,০০০ ভবন ধসে পড়বে । ঢাকায় ২ কোটি ১০ লক্ষ মানুষের বাস ।

‎আল্লাহ না করুন, যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরে অথবা মাঝরাতে ভূমিকম্প হয়, ঢাকা শহর পুরোটাই মৃত্যু নগরীতে পরিণত হবে ।

বাড়িঘর ধূলোয় মিশেযাবে। ‎ফ্লাইওভার-ব্রিজ ভেঙে পড়বে। বিদ্যুৎ গ্যাস লাইনে আগুন ধরে যাবে। পানির লাইন ফেটে পড়বে ।

‎সিলেট , কক্সবাজার , চট্টগ্রাম ও একই ঝুঁকিতে রয়েছে।

‎আল্লাহ না করুক, এসব না ঘটুক । অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই ট্রয় নগরীর মতো পুড়তে হবে নগরকে, দেশকে।

‎অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিলো ৭ দিন ।

‎ঢাকায় যদি ৭২০০০ ভবন একদিনে ভেঙে পড়ে, কি হবে বাকিটা বুঝে নিন ।

‎একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয়।

‎তাহলে ভরসা?

আমাদের বেশি বেশি আল্লাহ'র কাছে ক্ষমা চাওয়া উচিত...

‎আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু ( একদিন তো মরে যাবো) নিয়ে ট্রল করেছিলাম ।

আমরা ‎ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে ট্রল করি । হাসি তামাশা করি ।

‎বছর ঘুরে বর্ষায় উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার।

‎যারা উপকূল হতে দূরে, নগরে, সেফজোনে থাকে তারা বুলবুল ফণী নিয়ে ট্রল করে ফেসবুক ভাসায়।

‎আসলে সেফজোন বলতে কিছু নেই ।

‎'আমরা সকল মানুষই আইসিইউর মতো লাইফসাপোর্টে আছি, যেকোনো সময় মারা যেতে পারি । '

‎আল্লাহ আমাদের ক্ষমা করুন সবাইকে। প্রিয়জনদের হেফাজত করুক ।

‎অকস্মাৎ মৃত্যু নয়, বাঁচতে বাঁচতে ঈমানসহ যাতে মরতে পারি সেই দয়াটুকু করুক...

🚀 Welcome to AKN Civil & Structural Consultancy! 🏗️We’re excited to announce the launch of AKN Civil & Structural Consul...
13/11/2025

🚀 Welcome to AKN Civil & Structural Consultancy! 🏗️

We’re excited to announce the launch of AKN Civil & Structural Consultancy, your trusted partner in innovative, reliable, and cost-effective engineering solutions.

At AKN, we specialize in:
✅ Structural design & analysis
✅ Civil engineering consultancy
✅ Building planning & supervision
✅ Retrofitting & renovation solutions
✅ Project management & technical advisory
✅ 3D Design
✅ Soil Test
✅ Working Drawing
✅ Electrical Drawing
✅ Sanitary and Plumbing Drawing
✅ Digital Survey
✅ Municipality/City/CDA drawing sheet

Our mission is to deliver safe, sustainable, and smart structures that stand the test of time. With a passion for precision and a commitment to excellence, we’re here to help bring your vision to life — from concept to completion.

💡 Whether you’re planning a residential, commercial, or industrial project, AKN Civil & Structural Consultancy is ready to engineer your success.

For your next construction or development project, contact our expert team today.
​Contact Information at the End of the Post:
​📞 Contact Us Today:
​Phone/WhatsApp: [01537512463]
​Email: [[email protected]]
​Office Address: [Gec, Chittagong]

Address

Gec
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when AKN Civil & Structural Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share