ArchiCraft Engineering & Services

ArchiCraft Engineering & Services Civil Engineering Services

ফেয়ার ফেস কংক্রিট এর বিস্তারিত------------------------------------------------------------------------ফেয়ার ফেস কংক্রিট ...
23/11/2025

ফেয়ার ফেস কংক্রিট এর বিস্তারিত
------------------------------------------------------------------------
ফেয়ার ফেস কংক্রিট বলতে ঐ কংক্রিট কে বুঝানো হয়, যেটার ফর্মওয়ার্ক খুলে ফেলার পর সরফেসটা এতটাই মসৃণ হয় যে সেটাকে নতুন করে ফিনিশিং করার জন্য প্লাস্টারের প্রয়োজন পরে না।

সময়ের পরিবর্তনের সাথে সাথে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় ডিজাইনেই সৌন্দর্য ও দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে ম্যাটেরিয়ালসের নানান পরিবর্তন-পরিবর্ধন, সংযোজন-বিয়োজন ও নতুনত্ব যোগ হচ্ছে। তেমনি একটি ম্যাটেরিয়ালস ‘ফেয়ার ফেস প্লাস্টার’। ফেয়ার ফেস প্লাস্টার ইন্টেরিয়র ও এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা যায়। ফেয়ার ফেস প্লাস্টার ব্যবহার করলে আর নতুন করে পেইন্ট করতে হয় না। এটি দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী।

🔹ফেয়ার ফেস প্লাস্টারের কিভাবে তৈরি
ফেয়ার ফেস হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিমেন্ট বেইজ এক ধরনের প্লাস্টার। এটি মূলত ৬০ শতাংশ সাদা সিমেন্ট ও ৪০ শতাংশ গ্রে সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী স্টোন চিপসের সমন্বয়।

🔹ফেয়ার ফেস প্লাস্টারের কাজ
ইটের শুকনো দেয়ালে ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর লাগাতে হয়। সাধারণ বালু সিমেন্টের আস্তর করার মতোই ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর করতে হয়। সাধারণ প্লাস্টার করার পরও ফেয়ার ফেস প্লাস্টার করা যায়। সে ক্ষেত্রে সাধারণ প্লাস্টারকে রাফ করে নিতে হয়।

🔹স্থায়িত্ব
ফেয়ার ফেস প্লাস্টারের পুরুত্ব ৮ মিলিমিটার। ফেয়ার ফেস প্লাস্টার দেখতে উজ্জ্বল ছাই রঙা ধরনের। সিমেন্ট বেইজ হওয়ায় এটি অত্যন্ত মসৃণ ও গ্লসি হয়ে থাকে। একবার ব্যবহার করলে সারাজীবন চলে। সাধারণত ২০-৩০ বছরের স্থায়িত্বের গ্যারান্টিতে ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করা হয়।

🔹গ্রুভ
ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা গেলেও এক্সটেরিয়েরই ব্যবহার করা হয় বেশি। ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করার সময় ইচ্ছে অনুযায়ী গ্রুভ ব্যবহার করা যায়। সাধারণত প্রতি ২ ফিট পর পর ১-২ ইঞ্চি গ্রুভ ব্যবহার করা হয়। ইচ্ছে করলে এর কম-বেশিও করা যায়।

🔹কিউরিং
ফেয়ার ফেস প্লাস্টার কাজ করার পর তিন থেকে সাত দিন কিউরিং করলে ভালো হয়। আস্তরে চুল ছেঁড়া দাগ হয় না।

🔹বাংলাদেশে কোথায় পাবেন?
বাংলাদেশে বেশ কয়েকটি দেশের ফেয়ার ফেস প্লাস্টারের প্রিমিক্স পাউডার পাওয়া যায়।
যেগুলো হচ্ছে দুবাইয়ের কনমিক্স, জার্মানির বিএসএফ, ভারতের ড. ফিক্সিট ও ফসরক।

ভূমিকম্পের পর বিল্ডিংয়ে সব ফাটলই গুরুতর নয়আজকের ভূমিকম্পে দেশের অনেক বিল্ডিং এ ছোটখাটো ফাটল দেখা গেছে। কিন্তু ফাটল মান...
21/11/2025

ভূমিকম্পের পর বিল্ডিংয়ে সব ফাটলই গুরুতর নয়
আজকের ভূমিকম্পে দেশের অনেক বিল্ডিং এ ছোটখাটো ফাটল দেখা গেছে। কিন্তু ফাটল মানেই আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ যে তা কিন্তু না। বেশিরভাগ ফাটলই সাধারণ রিপেয়ারেই ঠিক হয়ে যায়।
সাধারণত দুই ধরণের ফাটল দেখা যায়।
Non Structural Crack- গুরুতর না
Structural Crack- গুরুতর

✅ যে ফাটলগুলো সাধারণত খুব বেশি মারাত্মক না,
সেগুলো Non-Structural Cracks। এগুলো স্ট্রাকচারের লোড ক্যাপাসিটিতে প্রভাব ফেলে না
১. প্লাস্টার ক্র্যাক
শুধুমাত্র প্লাস্টার ফেটে যায় কিন্তু মূল বিম/কলামে ফাটল ধরেনা। উপর থেকে দেখে মনে হতে পারে বিম/কলাম এর ফাটল। এক্ষেত্রে সরু তার বা সরু কিছু দিয়ে দেখতে হবে ফাটলের গভীরতা কেমন।

২. হেয়ারলাইন ক্র্যাক (< 0.5 mm)
খুবই সূক্ষ্ম ফাটল; বেশিরভাগ সময় শুধু উপর থেকে দেখা যায়।

৩. শ্রিংকেজ বা টেম্পারেচার ক্র্যাক
তাপমাত্রা ওঠা–নামা বা ম্যাস স্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে।

৪. পেইন্ট/ফিনিশিং ক্র্যাক
শুধুই বাহিরের লেয়ারের রং কিংবা ফিনিশিং এ ফাঁটল ধরে, মূল কাঠামো নিরাপদ থাকে।

৫. ইটের জয়েন্ট বা মেসনরি ক্র্যাক
ইট-বালুর জয়েন্টে ফাটল ধরে এটা খুব সাধারণ এবং সহজে ঠিক করা যায়।

👉 এসব ফাটল দেখে ভয় পাওয়ার কিছু নেই। রিপেয়ার করলেই সমাধান হয়ে যাবে।

ভূমিকম্পের পর এ ধরনের ক্র‍্যাক দেখলে দ্রুত বিশেষজ্ঞ এর পরামর্শ নেওয়া জরুরি

১. ফাটলের গভীরতা
ফাটল যদি ৩ মিমি এর বেশি চওড়া হয় এবং গভীর মনে হয় তাহলে সেটা স্ট্রাকচারাল হওয়ার সম্ভাবনা বেশি।

২. ফাটলের স্থান
জানালা, দরজার ফ্রেম, অথবা লোড-বিয়ারিং ওয়াল/কলাম/বিম–এর আশেপাশে ফাটল দেখা গেলে এটি সাধারণত স্ট্রাকচারাল হওয়ার সম্ভাবনা বেশি।

৩. ফাটলের ধরন
ভার্টিক্যাল ক্র‍্যাক (সোজা নিচে উপরে)
ডায়াগোনাল / ৪৫° ক্র‍্যাক
কলামে X বা Y আকারের ক্র‍্যাক
বিম বা স্ল্যাবের নিচে লম্বা ক্র‍্যাক
সিঁড়ির মতো দেখতে ক্র‍্যাক
কলাম বিম সংযোগস্থলে (Joint) ক্র্যাক
এ ধরনের ফাটল বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রাকচারাল হয়ে থাকে।

৪. বিল্ডিংয়ের দুই অংশের লেভেল আলাদা হওয়া (Differential Settlement after quake)

৫. যদি ফাটলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এক্ষেত্রে প্রথম দিন ফাটলের পরিমাণ মেপে রাখতে হবে, কয়েকদিন পর্যবেক্ষণ করে ফাটলের মাত্রা দেখতে পারেন। যদি ফাটল বাড়ে ফাটলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে বিপদজনক।

👉 এ ধরণের ক্র‍্যাক হলে অবহেলা করা ঠিক হবে না।
🔍 কীভাবে বুঝবেন কোন ফাটল বিপজ্জনক?
(Quick Checks)
- ফাটল এর চওড়া 3 mm এর বেশি
- ফাটল দীর্ঘ ও গভীর
- ফাটল ধীরে ধীরে বাড়ছে
- ফাটল কি কলাম/বিম কিংবা ছাদে?
যদি এ ধরনের ফাটল হয় তবে অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে দ্রুত ব্যাবস্থা নেওয়া প্রয়োজন।
অভিজ্ঞতাহীন কারও মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না।
প্রয়োজন ছাড়া চিপিং বা কোনো স্ট্রাকচারাল অংশ ভাঙবেন না।

✔️ কি করবেন? (Recommended Action)
১. প্রথমে জায়গাটা পরিষ্কার করে ফাটলের ছবি তুলুন।
২. ফাটলের চওড়া, গভীরতা নোট করুন।
৩. একজন সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে দেখান (বিশেষ করে যারা রেট্রোফিটিং এর কাজ করেন)।
৪. ইঞ্জিনিয়ার এর পরামর্শ অনুযায়ী রিপেয়ার/রেট্রোফিট করুন।

🏗️ লে আউটে ৯০ ডিগ্রী কোণ পরীক্ষা করার জন্য পিথাগোরাসের সূত্র ব্যবহার করে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হয়; এর বাহুগুলো ৩...
11/11/2025

🏗️ লে আউটে ৯০ ডিগ্রী কোণ পরীক্ষা করার জন্য পিথাগোরাসের সূত্র ব্যবহার করে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হয়; এর বাহুগুলো ৩ ফুট, ৪ ফুট ও ৫ ফুট বা এর গুণিতক হতে পারে (যেমন ১৫ ফুট, ২০ ফুট, ২৫ ফুট)।

🏠 যদি ত্রিভুজটি সমকোণী হয়, তাহলে এর কোণগুলো ৯০ ডিগ্রী হবে এবং লে আউটটি সঠিক হবে। এটি করার জন্য টেপ বা ফিতা ব্যবহার করে পরিমাপ করা হয়।

🧱 কীভাবে পরীক্ষা করবেন:
১. প্রস্তুতি: একটি টেপ বা ফিতা নিন, যা নির্দিষ্ট দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হবে।
২. সূত্র প্রয়োগ: ৩, ৪, ৫ ফুট অথবা ১৫, ২০, ২৫ ফুট অথবা এই ধরনের যেকোনো গুণিতক বাহু ব্যবহার করে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করুন।
৩. মাপ নেওয়া: লে আউটের চারটি কোণে এই ৩-৪-৫ বা অনুরূপ মাপের বাহুগুলো স্থাপন করুন।
৪. সমকোণ পরীক্ষা: যদি ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত ৩:৪:৫ এর সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে কোণটি ৯০ ডিগ্রী এবং লে আউট সঠিক আছে।
৫. বড় মাটাম: বড় ক্ষেত্রফলের ক্ষেত্রে, আপনি একটি বড় মাটাম (মাপার যন্ত্র) ব্যবহার করতে পারেন। বড় মাটামের মাধ্যমেও একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে পরীক্ষা করা যায়।

🦺 লে-আউট (Layout) মানে হলো কোনো ডিজাইন বা নকশাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাইটে সঠিক অবস্থান ও মাপ নির্ধারণ ও চিহ্নিত করার প্রক্রিয়া। এটি নির্মাণ কাজের একটি প্রাথমিক ধাপ, যেখানে ভবনের প্ল্যান অনুযায়ী মাটিতে মাপ দিয়ে চিহ্নিত করা হয়, যাতে এটি পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়। নির্মাণ ছাড়াও ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং অন্যান্য ক্ষেত্রেও লে-আউট ব্যবহৃত হয়, যেখানে বিভিন্ন উপাদান (যেমন লেখা বা ছবি) একটি সুন্দর ও কার্যকর বিন্যাসে সাজানো হয়।
নির্মাণ ক্ষেত্রে লে-আউট

👉 উদ্দেশ্য: একটি ভবনের নকশা বা প্ল্যানকে জমিতে হুবহু স্থাপন করা এবং এর জন্য প্রয়োজনীয় জায়গা চিহ্নিত করা।

👉প্রক্রিয়া: স্থপতির নকশা অনুযায়ী সাইটের কেন্দ্রীয় লাইন চিহ্নিত করা, তারপর ফিতা ও সুতা ব্যবহার করে নকশা অনুযায়ী দেওয়াল, কলাম এবং অন্যান্য কাঠামোর অবস্থান মাটিতে চিহ্নিত করা হয়।

👉 গুরুত্ব: সঠিক লে-আউট নিশ্চিত করে যে ভবনটি নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা নির্মাণ কাজের পরবর্তী পর্যায়গুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে।
ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টে লে-আউট
গ্রাফিক্স ও ওয়েবে:
টেক্সট, ছবি, ভিডিও এবং অন্যান্য উপাদানগুলিকে একটি সংগঠিত এবং আকর্ষণীয় উপায়ে সাজানোকে

Chattogram City Water Logging Mitigation Project Work: FDD Test on 200 mm Thick Base Course  Dry Density (FDD) Test – Sa...
03/11/2025

Chattogram City Water Logging Mitigation Project
Work: FDD Test on 200 mm Thick Base Course

Dry Density (FDD) Test – Sand Replacement Method

Purpose:
To determine the in-situ dry density of soil, which helps check compaction quality against the design specification.

Apparatus Required
Sand pouring cylinder with cone

Calibrated clean, dry sand (uniform grain size)

Metal tray with a central hole

Balance (accuracy 1 g)

Moisture content cans

Digging tools

Straight edge

Brush

Procedure:
1. Calibration of the apparatus (before field testing)
Weigh the sand pouring cylinder filled with sand (W₁).

Place the cylinder on a flat glass plate, open the valve, and allow sand to fill the cone.

Close the valve, weigh the cylinder again (W₂).

Weight of sand in cone = W₁ – W₂.

Repeat to ensure consistency.

Also calibrate by filling a known-volume container with sand to determine bulk density of sand (γₛ).

2. Field test steps
Prepare test surface:

Level a small area on the compacted soil.

Place the metal tray with a central hole.

Excavate soil:

Dig a hole through the hole in the tray (~10–15 cm deep, diameter equal to hole size).

Collect all excavated soil in a container.

Weigh excavated soil:

Immediately weigh to get wet weight (Ww).

Moisture content test:

Take a representative soil sample from the excavated material, place it in a moisture can, and determine moisture content (MC) in the lab or with a rapid moisture meter.

Fill hole with sand:

Place the sand pouring cylinder (filled with calibrated sand) on the tray, open valve, and let sand fill the hole and cone.

Close valve, remove cylinder, and weigh to get remaining sand weight.

Calculations:

Weight of sand in hole = (Weight loss from cylinder) – (Sand in cone).

Volume of hole (Vh) = Weight of sand in hole ÷ Bulk density of sand.

Wet density (γw) = Ww ÷ Vh.

Dry density (γd) = γw ÷ (1 + MC).

Acceptance Criteria
Compare γd with Maximum Dry Density (MDD) from the Proctor test.

Usually, 95–98% of MDD is required for road/foundation compaction.

Address

Hathazari
Chittagong
4336

Website

Alerts

Be the first to know and let us send you an email when ArchiCraft Engineering & Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share