27/11/2025
আমার বিল্ডিং কত মাত্রার ভূমিকম্পে টিকবে?
➡️ এই প্রশ্নের উত্তর রিখটার স্কেল দিয়ে দেওয়া যায় না।
________________________________________
1. Magnitude কী বলে?
Magnitude (Mw/Richter) = ভূমিকম্পের উৎসস্থলে শক্তির পরিমাণ
• ১ মাত্রা বাড়লে amplitude ×10
• শক্তি প্রায় ×31.6
• ২ মাত্রা বাড়লে শক্তি প্রায় ×1000
➡ কিন্তু Magnitude বলে না—আপনার শহরে কত কাঁপুনি হবে।
________________________________________
2. Intensity (MMI) কী বলে?
MMI (Modified Mercalli Intensity) = একটি এলাকায় মানুষ কী পরিমাণ কম্পন অনুভব করে
উদাহরণ:
• MMI–V: সবাই অনুভব করে, জিনিসপত্র নড়ে
• MMI–VII: দুর্বল ভবনে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে
➡Intensity জায়গাভেদে পরিবর্তিত হয়।
________________________________________
3. বিল্ডিং ডিজাইন কী দিয়ে হয়?
PGA (Peak Ground Acceleration)
➡ ভূমিকম্পের সময় মাটি কত G-ফোর্সে কাঁপবে — এটাই বিল্ডিং ডিজাইনের প্রধান মান।
Magnitude ≠ Intensity ≠ PGA
ডিজাইন শুধুমাত্র PGA/Z-value দিয়ে হয়।
________________________________________
4. কোড কী বলে? (BNBC 2020)
• Chattogram = Seismic Zone 3
• Zone Coefficient (Z) = 0.28
➡এই মান ধরে বিল্ডিংয়ের সিসমিক লোড নির্ধারণ করা হয়।
________________________________________
5. ইঞ্জিনিয়াররা কী করেন?
ভূমিকম্পের সমতুল্য ত্বরণ (PGA) ধরে নিউটনের সূত্রে বল হিসাব করা হয়:
F = m × a
এভাবে—
• বীম
• কলাম
• শিয়ার ওয়াল
• ফাউন্ডেশন
সবকিছু সেই বল সহ্য করতে সক্ষম করে ডিজাইন করা হয়।
________________________________________
6. তাহলে আসল উত্তর কী?
“আপনার বিল্ডিং BNBC 2020 অনুযায়ী Chattogram অঞ্চলের সর্বোচ্চ প্রত্যাশিত মাটির ত্বরণ (PGA/Z = 0.28) সহ্য করতে ডিজাইন করা হয়েছে।”
➡ ৬.৫ / ৭.০ / ৭.৫ মাত্রার ভূমিকম্পে টিকবে কি না—এভাবে বলা যায় না।
কারণ কম্পনের মাত্রা নির্ভর করে—
• ভূমিকম্প কত গভীরে
• কত দূরে
• মাটির ধরন কেমন
• কোন fault-line এ ঘটেছে
________________________________________