Engr. Jabed Ahmed

  • Home
  • Engr. Jabed Ahmed

Engr. Jabed Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engr. Jabed Ahmed, Engineering service, Kachua, Chandpur, .

12/06/2026

4 years of Civil Engineering ⚙️🫶

PHC পাইল কি/ব্যাবহার/স্পেসিফিকেশন.....PHC pile হচ্ছে Prestressed High Strength Concrete Pile বা সংক্ষেপে  PHC Pile... এই...
09/06/2026

PHC পাইল কি/ব্যাবহার/স্পেসিফিকেশন.....
PHC pile হচ্ছে Prestressed High Strength Concrete Pile বা সংক্ষেপে PHC Pile... এই পি.এইচ.সি পাইল এর ব্যাবহার নিয়ে সর্বপ্রথম গবেষণাশুরু হয় ৭০ এর দশকে জাপানে।

পরবর্তীতে জাপান, কোরিয়া সহ কয়েকটি উন্নত দেশে বিস্তর গবেষণার পর ১৯৯২ সালে জাপান এর বাণিজ্যিকীকরণে সফল হয়েছিল।
উন্নত দেশগুলো যেমনঃ জাপান,জার্মানি,ইউ.এস.এ,ইউ.কে,ইতালি,ফ্রান্স সহ অনেক উন্নত দেশে এর ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়, এছাড়াও আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে চায়না,কোরিয়া,থাইল্যান্ড, ভিয়েতনাম,মালয়শিয়া,সিংগাপুরেও এর ব্যাবহার হচ্ছে বিপুল ভাবে।
উন্নত দেশগুলোতে এর ব্যাবহার শুরু হলেও আমাদের দেশে খুব একটা পরিচিত না এই ধরনের টেকনোলজি। যদিও আমাদের দেশেও কিছু মেগাপ্রজেক্টে এইধরনের পাইলের ব্যাবহার দেখা যায়।
বাংলাদেশে সর্বপ্রথম এর ব্যবহার শুরু হয় ২০১৯ সালে Patenga Container Terminal এ। এই প্রজেক্টের জন্য চীনের CCCC এর মাধ্যমে মালয়েশিয়া থেকে ইমপোর্ট করা হয় PHC pile.
বর্তমানে বাংলাদেশের পোলস এন্ড কংক্রিট লিমিটেড এবং গ্লোরী পোলস লিমিটেড ২০১৯ সাল থেকে PHC Pile তৈরি সহ বিভিন্ন প্রজেক্টে PHC পাইল বিক্রয় করে আসছে।

🔺PHC Pile কি?
=============
The prestressed high strength concrete বা PHC piles হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন প্রিস্ট্রেসড কংক্রিট পাইল।

যে ধরনের ফাউন্ডেশন এ শুধুমাত্র ভার্টিকাল লোড ই থাকেনা, বরং ভার্টিকাল লোডের সাথে সাথে Earthquake কিংবা অন্য যেকোন কারনে সৃষ্ট horizontal লোড ও একটিভ থাকে সেসব ক্ষেত্রে PHC পাইল ব্যাবহার হয়।

অর্থাৎ উচ্চক্ষমতা সম্পন্ন এই পাইলের বিয়ারিং ক্যাপাসিটি এমন হতে হবে যেন vertical & horizontal উভয় ধরনের বহন করতে পারে।

কোথায় PHC পাইল ব্যাবহার হয়?
========================
PHC পাইল সাধারনত লং স্প্যান ব্রিজ, পোর্ট, টার্মিনাল, উইন্ড টারবাইন, রিভার ক্রসিং, হাইস্পিড রেলওয়ে ইত্যাদি মেগা স্ট্রাকচারে ব্যাবহার হয়। এছাড়াও চায়নাতে অনেক হাই-রাইজ বিল্ডিং এ PHC পাইল ব্যাবহার হয়।

🔺সুবিধা
========
১/ হাই লোডিং ক্যাপাসিটি

২/বিভিন্ন ধরনের স্ট্রাকচারে ব্যাবহার করা যাবে

৩/বিভিন্ন ধরনের গ্রাউন্ড কন্ডিশন এ ব্যাবহার করা যায়

৪/রেপিড কনস্ট্রাকশন, শর্ট কনস্ট্রাকশন পিরিয়ড

৫/লো কনস্ট্রাকশন কস্ট

৬/ সল্প জায়াগায় কনস্ট্রাকশন যোগ্য

৭/ হাই ইফিসিয়েন্সি

৮/PHC পাইল সাধারনত ফ্যাক্টরিতে তৈরি হয় যার ফলে এর হাই-কোয়ালিটি নিয়ন্ত্রন করা সম্ভব, অন্যথায় সাধারন বোরড পাইল যেহেতু সাইটে তৈরি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিটি মেন্টেইন করা অনেক কষ্টসাধ্য।

🔺বিভিন্ন ধরনের PHC পাইল
=====================
Knotted pile
straight pile
extended node pile (medium diameter of extended head portion) / extended straight pile
thick head knotted পিলে

🔺স্পেসিফিকেশন
==============
পাইল লেনথ ৪-১৮/২০ মিটার
পাইল ডায়ামিটার ৩০০-১২০০ মিমি

ম্যাটেরিয়ালস স্ট্রেন্থঃ
===============

*কংক্রিট পাইল
Compressive strength 105.0 N / mm2
Tensile strength 5.5 N / mm2
Bending tensile strength 7.0 N / mm2
Young’s modulus 40,000 N / mm2

* স্টিল পাইল
Young’s modulus 200,000 N / mm

14/05/2026

দু*র্ঘট*না! মসজিদুল আকবার মিরপুর-১ রাত ১১:৪০ মিনিটে নতুন ছাঁদ ডালাই দেওয়ার সময় ছাঁদ ভেঙে পড়ে যায়।

Pest control is important for any building foundation because pests can silently damage the structure and reduce the saf...
13/05/2026

Pest control is important for any building foundation because pests can silently damage the structure and reduce the safety and durability of the building over time.

✨🌙"ঈদ মোবারক"🌙✨تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"
20/03/2026

✨🌙"ঈদ মোবারক"🌙✨
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"

🔶 মাঠে ভাল ইট চিনবেন যেভাবে 🔶নির্মাণকাজের শক্ত ভিত্তি শুরু হয় মানসম্মত ইট দিয়ে। খুব সহজ কিছু পরীক্ষার মাধ্যমে মাঠেই আপনি...
28/11/2025

🔶 মাঠে ভাল ইট চিনবেন যেভাবে 🔶

নির্মাণকাজের শক্ত ভিত্তি শুরু হয় মানসম্মত ইট দিয়ে। খুব সহজ কিছু পরীক্ষার মাধ্যমে মাঠেই আপনি বুঝে নিতে পারবেন ইটটি ভালো নাকি খারাপ।

⚜️ ১. শব্দ পরীক্ষা (Sound Test)

দুইটি ইট আলতোভাবে ধাক্কা দিন।
🔹 পরিষ্কার টন-টন শব্দ হলে → ইট শক্ত ও পোড়ানো ঠিক আছে
🔹 ভোঁতা বা ভাঙা শব্দ হলে → মান নিম্ন

⚜️ ২️.Drop Test

ইটটি ২-৩ ফুট উচ্চতা থেকে শক্ত মাটিতে ফেলুন।
🔹 আস্ত থাকলে → ইট ভাল ও টেকসই
🔹 টুকরো হয়ে গেলে → ব্যবহার অনুপযুক্ত

⚜️ ৩️. রং ও আকৃতি পর্যবেক্ষণ

🔹 গাঢ় লাল, লালচে বা লালচে বাদামি রং হলে ভাল
🔹 চারকোনা, সোজা প্রান্ত ও সমান আকৃতি হওয়া চাই
🔹 বাঁকা, ফাটা বা অসামঞ্জস্য দেখলে বাদ দিন

⚜️ ৪️. পানি শোষণ পরীক্ষা (Water Absorption)

ইটকে ৫ মিনিট পানিতে ভিজিয়ে তুলে দেখুন।
🔹 কম পানি টানলে → ইট শক্ত ও ঘন
🔹 বেশি পানি খেলেই → ইট দুর্বল

⚜️ ৫️. স্ক্র্যাচ বা ঘষা পরীক্ষা

নখ বা লোহার রড দিয়ে ঘষে লক্ষ্য করুন।
🔹 সহজে গুঁড়ো না উঠলে → মান ভালো
🔹 গুঁড়ো উঠে এলে → মান খারাপ

⚜️ ৬️. চাপ সহনশীলতা (Strength Check)

হাতের চাপ বা অন্য ইটের সাথে ঘষে দেখুন।
🔹 কোণা না ভাঙলে → ইট মজবুত
🔹 কোণা খসে পড়লে → ব্যবহার ঝুঁকিপূর্ণ

🔰 ভাল ইটের বৈশিষ্ট্য সংক্ষেপে

✔ রং লালচে ও সমান
✔ আকার সোজা ও ধারালো
✔ পরিষ্কার ধাতব শব্দ
✔ সহজে ভাঙে না
✔ কম পানি শোষণ করে

ইন্সটিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ এর ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস'২৫ উপলক্ষে দেশের সকল ডিপ্লোমা...
08/11/2025

ইন্সটিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ এর ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস'২৫ উপলক্ষে দেশের সকল ডিপ্লোমা প্রকৌশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎊🎉♥️

Address

Kachua, Chandpur

3630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Jabed Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Equipment Service?

Share