25/10/2025
✨🔥 সচেতন থাকুন, নিরাপদ থাকুন 🧯🛡💖
🔥💫 অগ্নি প্রতিরোধেই জীবন সুরক্ষিত 🚒🌟💛
🔥🏭 শিল্প কারখানায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্দেশনা 🏭🔥
❄ শুষ্ক মৌসুমে বাতাসের আর্দ্রতা কমে যায় এবং আবহাওয়া শুষ্ক থাকে ফলে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, তাই সকলের সচেতনতা, সতর্কতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। শিল্প প্রতিষ্ঠানকে নিম্নলিখিত বিষয়সমূহ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো যাচ্ছে 👇
🏭💡 শিল্প কারখানার জন্য গুরুত্বপূর্ণ করণীয় বিষয়সমূহ 🏭
1️⃣ 🔖 ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়নঃ
✅ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।
🧾 স্থাপিত সব ফায়ার সেফটি সরঞ্জামের কার্যকারিতা সনদ সংগ্রহ করতে হবে।
2️⃣ ⚡ বৈদ্যুতিক নিরাপত্তাঃ
🔌 বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করতে হবে।
🪛 পুরনো / ক্ষতিগ্রস্ত তার, প্লাগ, সুইচ দ্রুত পরিবর্তন করতে হবে।
🚫 একাধিক যন্ত্র একসাথে মাল্টিপ্লাগে সংযুক্ত করা থেকে বিরত থাকতে হবে।
📋 সাবস্টেশন, DB বোর্ড, ক্যাবল ট্রে নিয়মিত পরিদর্শন করতে হবে।
👷♂ অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ওভারলোড পরীক্ষা করতে হবে।
3️⃣ 🧯 যন্ত্রপাতি ও স্থাপনার রক্ষণাবেক্ষণঃ
🔧 বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর ও বয়লারের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
4️⃣ ⚗ কেমিক্যাল ব্যবস্থাপনাঃ
🧪 Separation, Segregation & Isolation নীতিমালা অনুসরণ করে কেমিক্যাল সংরক্ষণ করতে হবে।
🚷 কেমিক্যাল গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিদ্যুৎ সংযোগ এড়ানো প্রয়োজন।
5️⃣ 🚒 অগ্নিনির্বাপণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণঃ
🧯 ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার পাম্প, হাইড্রেন্ট, রাইজার, হোজরিল, স্প্রিঙ্কলার, ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম নিয়মিত পরীক্ষা করতে হবে।
⚙ ত্রুটি থাকলে তা অবিলম্বে মেরামত / প্রতিস্থাপন করতে হবে।
6️⃣ 🚪 জরুরি নির্গমন পথঃ
🚷 জরুরি বহির্গমন ও সিঁড়িপথে কোনো বাধা রাখা যাবে না।
🔓 ছাদের দরজা সবসময় খোলা রাখতে হবে।
7️⃣ 🚭 ধূমপান নিষেধঃ
❌ কারখানার অভ্যন্তরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
8️⃣ 🧑🏫 ফায়ার ড্রিল ও প্রশিক্ষণঃ
📘 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC 2020) অনুযায়ী নিয়মিত ফায়ার ড্রিল করতে হবে।
👩🚒 সকল কর্মীকে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও জরুরি উদ্ধার প্রশিক্ষণ দিতে হবে।
9️⃣ 🔥 গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতাঃ
🧍♂ সিলিন্ডার সর্বদা Upright Position-এ রাখতে হবে।
🔧 উন্নতমানের রেগুলেটর ও পাইপ ব্যবহার করতে হবে।
🌬 রান্নার সময় গ্যাস সংযোগ ঠিক আছে কিনা পরীক্ষা করতে হবে এবং দরজা-জানালা খোলা রাখতে হবে।
🔟 🧹 পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণঃ
🧽 কারখানার ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
🕸 মাকড়সার জাল, ঝুল বা ধুলোবালি দ্রুত অপসারণ করতে হবে।
⓫ ⚙ যান্ত্রিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণঃ
🛠 প্রতিটি লিফট, এসি, জেনারেটর নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
🚨🔥 জরুরি যোগাযোগ ফায়ার সার্ভিসের জরুরি নম্বর: ☎ 0222 33 55555, 102.
🏠🧯 নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর দৃশ্যমান স্থানে অবশ্যই প্রদর্শন করতে হবে ✨
“একটি মুহূর্তের অসতর্কতা – চিরস্থায়ী ক্ষতির কারণ হতে পারে”