TAQWA Star Builders

TAQWA Star Builders Your dream builders to build Nation this is TAQWA Start Builders

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫: গুরুত্বপূর্ণ পরিবর্তন▫️বিধিমালার প্রকাশ:সম্প্রতি প্রকাশিত হয়েছে ঢাকা মহানগর ইমা...
07/03/2026

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫: গুরুত্বপূর্ণ পরিবর্তন
▫️বিধিমালার প্রকাশ:

সম্প্রতি প্রকাশিত হয়েছে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫, যা পূর্বের ২০০৮ সালের বিধিমালার পরিবর্তে কার্যকর হয়েছে।

১৪ ডিসেম্বর সরকারি গেজেটে প্রকাশিত হয়।

১৫ ডিসেম্বর বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে আপলোড করা হয়।

একই সময়ে ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) ২০২২–২০৩৫ এর সংশোধিত সংস্করণ হিসেবে DAP ২০২৫ গেজেটও প্রকাশিত হয়েছে।

নতুন বিধিমালায় ভবন নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

▫️ Setback পরিবর্তন:

নতুন বিধিমালায় সম্মুখভাগ ছাড়া অন্যান্য পাশে setback নির্ধারণের পদ্ধতি পরিবর্তন হয়েছে।

জমির আয়তন আর প্রধান বিবেচনার বিষয় নয়।

পার্শ্ব ও পেছনের setback এখন ভবনের মোট উচ্চতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
(screenshot)

▫️ ভূমি আচ্ছাদন ও অনাচ্ছাদিত স্থান:

নতুন বিধিমালায় ভূমি আচ্ছাদন (Ground Coverage), খোলা জায়গা এবং বৃষ্টির পানি শোষণের জন্য সংরক্ষিত এলাকা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ কাঠা বা তার কম আয়তনের প্লটে ভবন নির্মাণের সময় ন্যূনতম ভূমি আচ্ছাদন (Minimum Ground Coverage) নিশ্চিত করতে হবে।

এর ফলে যথেষ্ট অনাচ্ছাদিত স্থান থাকবে এবং বৃষ্টির পানি স্বাভাবিকভাবে মাটিতে প্রবেশ করতে পারবে।
(screenshot)

▫️ প্রণোদনা (Incentives):

ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫-এ নতুন প্রণোদনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

জমিতে বিদ্যমান গাছ সংরক্ষণের জন্য অতিরিক্ত সুবিধা।

নকশা তৈরির সময় গাছ অক্ষত রেখে পরিকল্পনা করলে, গাছের গুঁড়ির ব্যাস অনুযায়ী প্রণোদনার পরিমাণ নির্ধারণ করা হবে।

এই অতিরিক্ত ক্ষেত্রফল মোট নির্মাণযোগ্য FAR এর সঙ্গে যুক্ত হবে, ফলে ভবনের আয়তন বৃদ্ধি পাবে।
(screenshot / chart)

▫️ Sewage Treatment Plant (STP) বাধ্যবাধকতা:

বিধিমালায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার জন্য STP সংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত।

নতুন ভবনের জন্য: ৫ কাঠা বা তার বেশি আয়তনের জমিতে STP স্থাপন বাধ্যতামূলক, এবং নির্মাণকাজ চলাকালীন বাস্তবায়ন করতে হবে।

বিদ্যমান ভবনের জন্য: বিধিমালা জারির এক বছরের মধ্যে নিজস্ব STP স্থাপন করতে হবে। প্রয়োজন হলে কর্তৃপক্ষ সর্বোচ্চ এক বছর সময় বাড়াতে পারে।

তবে যেসব ভবন ঢাকা ওয়াসার পয়ঃবর্জ্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত, তাদের জন্য আলাদাভাবে STP স্থাপন প্রয়োজন নেই।

▫️ প্রযুক্তি ও স্মার্ট বিল্ডিং:

নতুন বিধিমালায় ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা হয়েছে।

স্মার্ট হোম সিস্টেম ও Building Management System (BMS) ব্যবহার বাধ্যতামূলক।

এর ফলে শক্তি সাশ্রয়, উন্নত নিরাপত্তা এবং ভবন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি পাবে।

Collected

01/05/2025

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS

#সংগৃহীত

বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম।বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম জমির পরিমানের উপরে ভিত্তি করে জায়গা ছাড়া হয়। তাছ...
23/03/2025

বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম।

বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম জমির পরিমানের উপরে ভিত্তি করে জায়গা ছাড়া হয়। তাছাড়া ভবনের উচ্চতা বেশি হলে বেশি জায়গা ছাড়তে হয়। একটা ৪ থেকে ৫ কাঠা জমি হলে নুন্নতম সামনে ১.৫মি দুই পশে ১.২৫ মি, পিছনে ২ মি জমি ছাড়তে হয়। চার পশে জমি ছেড়ে ই বাড়ি তৈরির নিয়ম।

সেট ব্যাক রুল (SetBack Rule) কি?

ভবনের চার পাশে নূন্যতম যে জায়গা ছেড়ে করতে হয় তাকে সেট ব্যাক রুল (SetBack Rule) বলে। বাড়ির চার পশে জমি ছেড়ে করা ই বাড়ি তৈরির নিয়ম।

এই সেট ব্যাক রুল নির্ভর করে জমির পরিমান ও রাস্তার উপরে। নিচে জমির মাপ ও উচ্চতা অনুযায়ী জায়গা ছাড়ের তালিকা দেওয়া হলো।

We are coming soon in the market
24/11/2020

We are coming soon in the market

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA Star Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAQWA Star Builders:

Share