Natural Life

Natural Life নিজের পছন্দের কাজগুলো শেয়ার করার চেষ্টা করি।

20/04/2026
15/11/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

10/11/2025

Alhamdulillah

27/06/2025

128 years of speed!From the 1898 Type 1 to the 2026 hybrid Tourbillon, watch every milestone Bugatti in evolution animation: Brescia, Tank, Royale, Veyron, C...

20/06/2025

তাজকিয়া নফস ডট কমের স্কলার ও আলেমদের জরুরি প্রশ্নের উত্তর রেফারেন্স সহকারে।

১. কুরআন শিক্ষা করা নফল নাকি ফরজ?

উত্তর : ফরজ (একান্ত বাধ্যতামূলক)। সুরা কাছাছ আয়াত‑৮৫। শুধু কুরআন নয় সুরা নুরের ১ নং আয়াত অনুযায়ী কুরআনের প্রত্যেকটি সুরাও ফরজ। (২৪/১, ২৮/৮৫)

২. কুরআন তিলাওয়াত করা কি নফল নাকি ফরজ?

উত্তর : ফরজ (একান্ত বাধ্যতামূলক)। (২/১২১, ১৮/২৭, ২৯/৪৫)

৩. কুরআন প্রতিদিন কতটুকু পড়বো?

উত্তর : সুরা মুজাম্মিলের ২০ নং আয়াত অনুযায়ী যতটুকু পড়া সহজ হয়। (৭৩/২০)

৪. কুরআন কিভাবে পড়বো?

উত্তর: ধীরে ধীরে স্পষ্টভাবে। সুরা মুজাম্মিল আয়াত‑৪

৫. যে কুরআন পড়তে পারে না, সে কি করবে?

উত্তর : সে গভীর মনোযোগ দিয়ে শুনবে ও নিশ্চুপ থাকবে। ( সুরা আরাফ ৭/২০৪), তবে তার উচিত শিখে নেয়া।

৬. কুরআন বোঝা সহজ নাকি কঠিন?

উত্তর : উপদেশ গ্রহণের জন্য কুরআন একদম সহজ। (সুরা ক্বমার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)

৭. কুরআনের আয়াত পড়ার পর কি করতে হবে?

উত্তর: আয়াত গুলো নিয়ে (গভীর) চিন্তা-ভাবনা করতে হবে। (সুরা সাদ- আয়াত ৩৮/২৯)

৮. কুরআনের আয়াত নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা না করলে কি কোন ভয়ংকর পরিণতি হতে পারে?

উত্তর : অবশ্যই, কুরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা-ভাবনা ও গবেষণা না করলে অন্তরসমূহ তালাবদ্ধ হয়ে যাবে। (সুরা মুহাম্মদ আয়াত ৪৭/২৪)

৯. কুরআন কি অসম্পূর্ণ নাকি এতে সবকিছু বিস্তারিত তাফসীরসহ ব্যাখ্যা করা হয়েছে?

উত্তর : না, বরং জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই বিস্তারিতভাবে বর্ণনাসহ তাফসীর তথা ব্যাখ্যা করা হয়েছে। (২৫/৩৩, ১৭/১২, ৪১, ৬/৫৫, ৯৮, ১১৪ , ১১৯ ‚১২৬, ৭/৩২, ৫২, ১২/১১১, ২০/১১৩, ৪১/৩, ৪৪)

১০. কোন কিতাব থেকে উপদেশ, হিদায়াত এবং জীবনের দিক নির্দেশনা নেব?

উত্তর : শুধুমাত্র কুরআন থেকে। (২/২, ৩৮, ৯৭, ১৮৫, ৩/৪, ১৩৮, ৬/১৫৭)

৯. আল্লাহর রাসূল কি অনুসরণ করতেন?

উত্তর : তিনি শুধুমাত্র কুরআন অনুসরণ করতেন। 2:170; 3:20; 43:43; 50:45; 7:3; 6:19; 4:64; 46:9; 6: 50,106; 10:15; 69:44–47; 5:44–49]

১০. আমরা কোন কিতাব অনুসরণ করবো?

উত্তর : রাসুল যা অনুসরণ করতেন আমরাও তাই অনুসরণ করবো, তা হচ্ছে আল্লাহর কিতাব। [2:170; 3:20; 43:43; 50:45; 7:3; 6:19; 4:64; 46:9; 6: 19, 50,106; 10:15; 69:44–47; 5:44–49]

১১. রাসূল (সাঃ) এবং সাহাবীগণ কি তাবলিগ বা প্রচার করতেন?

উত্তর : একমাত্র কুরআন। (৫/ ৯২,৯৯,৬৭)

১২. নবী-রাসুলদের বিশেষ করে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহর দায়িত্ব কি ছিল?

উত্তর : কুরআনের বাণী পৌঁছে দেয়া। (৩/২০, ৫/৬৭, ৯২, ৯৯, ১৩/৪০, ১৬/৩৫, ৮২, ২৪/৫৪, ২৯/১৮, ৩৬/১৭, ৪২/৪৮, ৬৪/১২)

১৩. রাসূল কি দিয়ে ওয়াজ করতেন বা উপদেশ দিতেন?

উত্তর : শুধুমাত্র কুরআন দিয়ে। (৫০/৪৫)

১৪. রাসূল কি কুরআনের দাওয়াত বা ওয়াজ করে পারিশ্রমিক চাইতেন?

উত্তর : না, কুরআন অনুসারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ব্যতীত তিনি কিছুই চাইতেন না। (৩৮/৮৬, ৩৬/২১, ৬/৯০, ৪২/২৩)

১৫. যে ব্যক্তি পার্থিব কোন স্বার্থে কুরআনের আয়াত গোপন করে, তার শাস্তি কি?

উত্তর : সে আগুন খাচ্ছে, হিদায়াত থেকে বের হয়ে ভ্রান্ত হয়ে পড়েছে এবং সর্বোপরি সে জাহান্নামের বাসিন্দা হবে। (২/১৫৯, ১৬০, ১৭৪, ১৭৫)

১৬. কুরআন আরবী ভাষায় কেন পাঠানো হয়েছে?

উত্তর : কারন রাসূল ও সাহাবিদের ভাষা ছিল আরবী, যাতে তারা বুঝতে পারে। অর্থাৎ বোঝার জন্যই কুরআন পাঠানো হয়েছে। (১২/২, ৪১/৩, ৪৩/৩, ৪৬/১২)

১৭. আল্লাহর পাঠানো সকল কিতাব কি আরবী ভাষায় ছিল?

উত্তর : না, বরং যেখানে যে ভাষা প্রচলিত ছিল, সে ভাষায় কিতাব পাঠানো হয়েছে। (১৪/৪)

১৮. কিয়ামতের দিন কুরআন সম্পর্কে কি প্রশ্ন করা হবে?

উত্তর : হ্যাঁ, অবশ্যই কুরআন সম্পর্কে প্রশ্ন করা হবে । (৪৩/৪৪)

১৯. আল্লাহর রাসূল কি কুরআন না জানার জন্য এবং না মানার জন্য আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন?

উত্তর : হ্যাঁ, অবশ্যই তিনি আল্লাহর কাছে হাশরের মাঠে অভিযোগ করবেন। সুরা ফুরকান আয়াত‑৩০ (২৫/৩০)

২০. কে অন্ধ হয়ে উঠবে কিয়ামতের দিন?

উত্তর : যে কুরআন পড়ে নি, বোঝে নি এবং মেনেও চলেনি। (২০/১২৪, ১২৫, ১২৬)

২১. কিসের দিকে দাওয়াত বা আহ্বান করতে হবে?

উত্তর : একমাত্র কুরআনের দিকে। (২/১৭০, ৩/২৩, ৩১/২১)

২২. কুরআন খতমের জন্য তাড়াহুড়া করে পাঠ করা কি ঠিক?

উত্তর : না, বরং খুব ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে। (৭৩/৪, ২০/১১৪, ৭৫/১৬)

২৩. রাসূল (সাঃ) কোনো প্রশ্নের সম্মুখীন হলে কোন কিতাব থেকে উত্তর দিতেন?

উত্তর : শুধুমাত্র কুরআন থেকে। (২/১৮৯, ২১৫, ২১৭, ২১৯, ২২০, ২২২, ৫/৪, ৭/১৮৭, ৮/১, ১৭/৮৫, ১৮/৮৩, ২০/১০৫, ৩৩/৬৩, ৭৯/৪২)

২৪. আল্লাহর রাসুল কিভাবে বিচার ফায়সালা মাছলা মাছায়েল দিতেন?

উত্তর: শুধুমাত্র কুরআন এর মাধ্যমে ৪/১০৫, ৫/৪৮)

২৫. আল্লাহর রাসুল সবচেয়ে বড় জিহাদ কোন অস্ত্রের মাধ্যমে করতেন?

উত্তর: কুরআনের মাধ্যমে ২৫/৫২)

২৬. আল্লাহ ইবাদত কেন দিয়েছেন?

উত্তর:- যাতে আমরা মুত্তাকী হতে পারি। ২/২১

২৭. সালাত, রোজা, জিকির ও হজ্বের মধ্যে শ্রেষ্ঠ কোনটি?

উত্তর: আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ — সুরা আনকাবুত‑৪৫

২৮. সালাতের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

উত্তর: জিকির সুরা ত্বহা আয়াত‑১৪

২৯. সত্যিকারের জিকির কিভাবে হয়/

উত্তর: অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশব্দে অনুভূতি ও আবেগ দরদ ভালোবাসা নিয়ে- যেভাবে বাপ দাদাদের স্মরণ করা হয়। সুরা বাকারা আয়াত‑২০০

২৮. উচু স্তরের জিকির আয়ত্মের পদ্ধতি ?

উত্তর: বিনীতভাবে, চুপিচুপি , সংগোপনে ভয়ভীতি ও কাকুতি মিনতি সহকারে অনুচ্চস্বরে । সুরা আরাফ ৫৫,২০৫

৩০. কুরআন পড়ার সময় নিশ্চুপ থেকে মনোযোগ দিয়ে শুনলে কি হয়?

উত্তর: আল্লাহ তার উপর রহমত বর্ষন করেন। সুরা আরাফ আয়াত ২০৩

৩১. কারা বুদ্ধিমান ও কারা হেদায়েত প্রাপ্ত হয়?

উত্তর: যারা মনোযোগ সহকারে কথা শোনে ও তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে। সুরা জুমার ১৮

৩২. এই পৃথিবীতে আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান কারা?

উত্তর: যারা মুত্তাকী। সুরা হুজুরাত আয়াত‑১৩

৩৩. সত্যিকারের হেদায়েত পেতে হলে কি করতে হবে?

উত্তর: মুত্তাকী হতে হবে। সুরা বাকারা আয়াত‑২

৩৪. অোল্লাহ কাদের কুরবানি কবুল করেন?

উত্তর: মুত্তাকীদের। সুরা মায়েদা আয়াত‑২৭

৩৫. আল্লাহ রোজা কেন দিয়েছেন?

উত্তর: যাতে আমরা মুত্তাকী হতে পারি। সুরা বাকারা আয়াত‑১৮৩

৩৬. আল্লাহ কাদের উপরে সালাত করে?

উত্তর: যারা বিপদে ধৈর্য্য ধারন করে ও বিপদ এলে বলে আমরা আল্লাহরই জন্য এবং আমরা সবাই তার কাছেই ফিরে যাবো। সুরা বাকারা আয়াত ১৫৫-১৫৭

৩৭. কি করলে আপনার উপর শয়তান নাজিল হবে?

উত্তর: মিথ্যা কথা বললেই আপনার উপর শয়তান নাজিল হবে। সুরা আশ শুয়ারা আয়াত‑২২১-২২৩

৩৮. কি করলে আপনার উপর ফেরেশতা নাজিল হবে?

উত্তর: রাব্বুনাল্লাহ বললে এবং তার উপর অটল থাকলে। সুরা হামীম সিজদা আয়াত‑৩০

৩৯. আল্লাহ কাদের সাথে থাকেন?

উত্তর: আল্লাহ মুত্তাকীদের সাথে থাকেন। সুরা বাকারা আয়াত ১৯৪

৪০. আল্লাহ কাদের ভালোবাসেন?

উত্তর: আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন। সুরা আল ইমরান আয়াত- ৭৬

৪১. হাশরের মাঠে মুত্তাকীরা কি হিসেবে আল্লাহর সামনে দাড়াবে?

উত্তর: আল্লাহর সম্মানীত মেহমান বা মর্যাদাবান অতিথী হিসেবে। সুরা মারইয়াম আয়াত‑৮৫

৪২. কাদের ইমাম বা নেতা হওয়ার দোয়া আল্লাহ সুরা ফুরকানের ৭৪ আয়াতে শিখিয়েছেন?

উত্তর: মুত্তাকীদের।

৪৩. জান্নাতকে কাদের কাছে নিয়ে আসা হবে?

উত্তর: মুত্তাকীদের সুরা ক্বাফ আয়াত ৩১

৪৪. এ কুরআন কাদের জন্য সত্যিকারের হেদায়েত ও উপদেশ?

উত্তর: মুত্তাকীদের। সুরা হাক্কাহ আয়াত ৩৮ ও সুরা বাকারা আয়াত ২

৪৫. কার কথা উত্তম?

উত্তর: যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কর্মকে সংশোধন করে ও বলে আসি মুসলিম। সুরা ফুসসিলাত আয়াত‑৩৩

৪৬. সৃষ্টির সেরা কে?

উত্তর: যে ঈমান আনে ও কর্মকে সংশোধন করে। সুরা বাইয়িনাহ আয়াত‑৭

৪৭. কারা দুনিয়াতে লাভ ও জান্নাতের পথে আছে?

উত্তর: যারা ঈমান আনে, কর্মকে সংশোধন করে, পরস্পরকে কুরআন ও ধৈর্যের দাওয়াত দেয়।

সুরা আছর আয়াত ১‑৩

৪৮. কে সফল?

উত্তর: যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে বা তাজকিয়া নফস করেছে। সুরা শামস আয়াত‑৯

৪৯. নফস পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ পদ্ধতি কি?

উত্তর: সম্পদ দান করা। সুরা লাইল আয়াত‑১৮

৫০. কুরআনের মধ্যে কয়টি জিনিস আছে ও কি কি? উত্তর: কুরআনের মধ্যে ১২টি জিনিস আছে। যথা হেদায়েত (২/১৮৫), রহমত(১০/৫৭), শিফা (চিকিৎসা) (১০/৫৭),হিকমত (১৭/৩৯, ৩৬/২), নুর (৫/১৫) , ফুরকান (২৫/১), মিজান (৪২/১৭), জিকির (১৫/৯), উপদেশ নসিহত বা ওয়াজ (১০/৫৭), সুসংবাদ দাতা (৪১/৪), সতর্ককারী ও সতর্কবার্তা ( ৪১/৪, ৭৪/৩৬), ( জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয়) সকল বিষয়ের বিস্তারিত তাফসীর বা ব্যাখ্যা (১৬/৮৯), চিন্তাভাবনা ও গবেষণার উপকরণ (৩৮/২৯)। ৷

৫১. হেদায়েত পাওয়া গুরুত্বপূর্ণ নাকি হেদায়েত অনুসরণ করা? উত্তর:- হেদায়েত অনুসরণ করা গুরুত্বপূর্ণ, যে হেদায়েত অনুসরণ করবে তার দুশ্চিন্তা ও ভয় নেই (২/৩৮)

৫২.কি করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে? উত্তর :- কুরআন অনুসরণ করলে (৩/৩২) ৫৩. এই পৃথিবীতে কে ব্যার্থ? উত্তর :- যে তার নফসকে কলুষিত বা নোংরা করে। সুরা শামস আয়াত‑১০

আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার, বোঝার এবং মানার তৌফিক দান করুন।

Post navigation
পরিবারে এবং আত্মীয়স্বজনের মধ্যে কুরআনের দাওয়াত দেয়ার ৫টি কৌশল?
3. Ali ‘Imran ( Edit )
Related Posts

20/06/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু প্রানপ্রিয় ভাই ও বোনেরা-✅কোলেস্টেরল, শ্বেতি, ডায়াবেটিস, বিভিন....

17/06/2025

ইসরায়েল কিভাবে ঠেকাবে হাজার হাজার মানুষের এই কাফেলাকে? ...

Address

Tomatungi, Thanchi, Bandarban
Bandarban
4630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share